সোমবার, ১১ মে ২০২৬

এপিবিএন এর পৃথক অভিযান

উখিয়ায় ১৩ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা ও সাড়ে ৭ টার দিকে ক্যাম্প ১১ ও ৮ থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,ক্যাম্প ১১ এর জায়েনা খাতুন এর জামাতা ও অলি আহম্মদ এর ছেলে মোহাম্মদ আনোয়ার (৩২) ও ক্যাম্প ৮ এর ইস্ট ৪০ /বি ব্লকের ফজল হক এর ছেলে মোহাম্মদ আয়াছ(৩২)।

বৃহস্পতিবার রাতে এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামনার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) নয়ন কুমার এর নেতৃত্বে একদল পুলিশ ১১ নং ক্যাম্পের ১২/ সি -ব্লকে আসামি মোহাম্মদ আনোয়ার এর শাশুড়ি জায়েনা খাতুনের খাতুন বসত থেকে ৪ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতারপূর্বক ময়নারঘোনা পুলিশ ক্যাম্প-১২ তে নিয়ে আসা হয়।

একইদিন রাতে সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ পরিদর্শক (নি:) মুহাম্মদ ফয়জুল আজীম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৪০ ব্লকের ফজল হক এর বসত ঘরে অভিযান চালিয়ে তার ছেলে মোহাম্মদ আয়াছ (৩২)কে ৯ হাজার ইয়াবাসহ আটক করে।যার ইয়াবার আনুমানিক মূল্য  ৩৯ লক্ষ টাকা।

ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...

চট্টগ্রামে পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১০ মে রোববার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ পেশওয়ারাইন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন...