রবিবার, ১০ মে ২০২৬

‘সিআরবিতে হাসপাতাল নির্মাণের আইনি ভিত্তি নেই’

সৈয়দা রিজওয়ানা হাসান

সিআরবিতে  হাসপাতাল করার কোন ধরনের আইনগত ভিত্তি এবং কোন কারণ থাকতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২৪ মার্চ)  চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আপনাদেরকে অবহিত করতে চাই যদি শেষ পর্যন্ত তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে তখন আমরা অনুমোদন চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হব। আমি আশা করি জনগণের আন্দোলন অনেক বেশি শক্তিশালী।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চট্টগ্রামের মত দূষিত নগরীতে একটা প্রাকৃতিক সবুজের আধারকে ধ্বংস করে কোনো স্থাপনা হওয়ার বিষয়ে কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না। এটি মহাপরিকল্পনায় হেরিটেজ ও উদ্যান হিসেবে চিহ্নিত। এ রকম উন্মুক্ত উদ্যান ধ্বংস করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের যৌক্তিকতা থাকতে পারে না। এখানে হাসপাতাল নির্মাণের উদ্যোগ সম্পূর্ণভাবে বেআইনি। এর কোনো আইনগত ভিত্তি থাকতে পারে না।

পরে তিনি শহীদ আব্দুর রব সমাধি এবং পুরো সিআরবি এলাকা পরিদর্শন করেন। এ সময় সিনিয়র সাংবাদিক আলীউর রহমান, বেলা চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা জিয়াউর রহমান কল্লোল, ফারমিন ইলাহী ইরা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের অন্যতম নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিআরবিতে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণের প্রতিবাদে নাগরিক সমাজের ব্যানারে আন্দোলন অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশের সঙ্গে জনগণের আস্থার সম্পর্ক...

আরও পড়ুন

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।’...

চট্টগ্রামে পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১০ মে রোববার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ পেশওয়ারাইন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন...