রবিবার, ১০ মে ২০২৬

কিশোরীকে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষনের মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে বিচারীক আদালত। একই সাথে তাদের ১০ লক্ষ টাকা করে অর্থদন্ড দেয়া হয় তাদের। উক্ত অর্থ ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দেয়ার নির্দেশ দেয়া হয় রায়ে।

আজ বৃহষ্পতিবার (২৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মুহাং আবু তাহের এই রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন,খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কাঠালবাগান এলাকার হানিফ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার(৩৭) ও একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মোঃ সাবু মিয়া(৩৫)। রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামীরা।

জানা যায়, ২০১৬সালের ১৭ এপ্রিল খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আসামী সাবু মিয়ার বাগানবাড়ীতে সাবু মিয়া এবং রেজাউল ওই কিশোরী(১৭)র হাত মুখ বেঁধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার কিছু দিন পর ভিকটিম লজ্জা অপমান সইতে না পেরে গায়ে কেরোসি ঢেলে আত্মহত্যার চেষ্টা করে।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর যুক্তি তর্ক উপস্থাপান শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন। একই সাথে প্রত্যেকে ১০ লক্ষ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানাকৃত অর্থ ঘটনায় নিহত ভিকটিমের পরিবারকে দেয়ারও নির্দেশ দেয়া হয়।

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইজীবি (পিপি) এডভোকেট বিধান কানুনগো। তিনি বলেন, এমন রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরাধীরা এমন অপরাধে আর সাহস পাবে না। প্রতিষ্ঠিত হবে আইনের শাসন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

আরও পড়ুন

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর মধ্যম চাক্তাই এলাকায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।রবিবার...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...