রবিবার, ১০ মে ২০২৬

কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে তর্ক থেকে খুন, পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত নূরুল হুদা হত্যাকান্ডের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহায়েতকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ মার্চ) চকরিয়া থানাধীন মগনামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি মো. সোহায়েত একই এলাকার মো. নুরুল আজিজের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ২০১৬ সালের ৩০ জুন কক্সবাজারের চকরিয়ার বদরখালী এলাকার একটি চায়ের দোকানে টিভিতে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার খবর দেখছিলেন বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা। এ সময় তিনি বলতে থাকেন, এই সরকার ক্ষমতায় আসার পর একে একে সব রাজাকারের ফাঁসি দিচ্ছে।

এ সময় চা দোকানে থাকা নুরুল হুদার আপন ভাতিজাসহ আসামিরা নুরুল হুদার কথায় ক্ষিপ্ত হন। পরে নুরুল হুদাকে চা দোকান থেকে অপহরণ করে বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালীপাড়া এলাকায় গলাকেটে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে শাহজাহান বাদী হয়ে একই বছরের ৩ জুলাই পাঁচজনকে আসামি করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ২০১৬ সালের ১৮ নভেম্বর চকরিয়া থানা পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আর এ বছরের ৬ মার্চ সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল পাঁচ আসামির মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে মুক্তি দেওয়া হয়। মো. সোহায়েত এ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি।

তিনি বলেন, আদালতের রায়ের পর নুরুল হুদা হত্যা মামলার মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে আজ ভোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহায়েতকে মগনামাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা রয়েছে। তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

আরও পড়ুন

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর মধ্যম চাক্তাই এলাকায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।রবিবার...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...