বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবানে সুপেয় পানি সঙ্কটে তীব্র হাহাকার

বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের পাহাড়ি দুর্গম এলাকায় তীব্র সুপেয় পানির সঙ্কট দেখা দিয়েছে। উপজেলার রুমা, রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেনরন ম্রো পাড়া ও লেংপুং ম্রো পাড়ার মাঝ দিয়ে পানির উৎসের যোগানদাতা ছিলো প্রবাহমান খাল চেইমা খাল। বছরের বর্ষা মৌসুমে খালটিতে পানির পর্যাপ্ততা বেশি থাকে আর ফাল্গুন -চৈত্র মাসে তৈরি হয় পানির তীব্র সংকট।

রুমা উপজেলা কমলা বাজার পাড়ার স্থানীয় বাসিন্দা চামসিং ম্রো (৪৫) অনেক কষ্টে তুই খাং ঝিড়িতে নেমে দেখেন কুয়ায় পানি নেই। শত শত ঝিড়ি ঝর্ণা ঘুরে পানি শুন্য প্রায়। সদর উপজেলা খিজারী ঝিড়ি, রুপালি ঝর্ণা,বাদুরা ঝর্ণা,সাইঙ্গ্যা ঝিড়ি, ঝিড়ি,লাইমিপাড়া ঝিড়ি,শৈল প্রপাত ঝিড়িসহ বিভিন্ন ঝিড়ি ঝর্ণা ঘুরে দেখা যায় একই চিত্র।

তীব্র পানি সংকটের কারণে ঝিড়ি ও ঝর্ণার আশে পাশে বসবাস করা জনগোষ্ঠীরা ঝিড়িতে ছোট ছোট কুপ করে সামান্যতম পানি সংগ্রহ করে পানি সংকট নিবারণের চেষ্টা করছেন। অন্যদিকে, বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ,শামুক ও কাঁকড়া কোন কিছুই এখন আর পাওয়া যায় না ।

এছাড়াও রুমা ২নং সদর ইউনিয়নের বিভিন্ন খুমী পাড়া খোলাইন পাড়া ,লিয়ানটং পাড়া, প্রফুমক পাড়া, অংশৈ খুমী পাড়া। আর রোয়াংছড়ি উপজেলায়, লংথাং পাড়া,সাংকিং পাড়া,টাংকাময় পাড়া ক্যছলং পাড়ায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে।

সংবাদ কর্মী ও খুমী সোশ্যাল কাউন্সিল কমিটির সভাপতি লোঙা খুমি বলেন, প্রতি বছর ফেব্রুয়ারী -মে, ৪ মাস খুমি পাড়ায় তীব্র পানি সংকট থাকে, এই পানি সংকট নিরসনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ প্রতিনিধিদের কাছে বার বার ধর্ণা দিয়েও কোন সুরাহা হয়নি। অবিলম্বে দুর্গম খুমী পাড়া এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করা না হলে মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন।

লাইমি পাড়ার লালপার হেম বম জানান, লাইমি পাড়ায় বাসবাসকারীদের একমাত্র পানির উৎস লাইমি পাড়া ঝিড়ি। আগে ঝিড়ি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও এখন তেমন পানি পাওয়া যায় না।

আবার জেলা শহর থেকে ৬ কিলোমিটার দুরে ১৯ পরিবার নিয়ে বান্দরবান-চিম্বুক রোড মনোরম পরিবেশে বেথনি পাড়া, সবাই বম সম্প্রদায়ের এটি সুয়ালক ইউনিয়ন ৬ নং ওয়ার্ড। বছরে ৫ মাস পানির তীব্র সংকট বিরাজ করে। পাড়া কার্বারী জালিন বম বলেন প্রতিদিন পাড়া থেকে এক ঘন্টা হেঁটে শ্যারণ পাড়া ঝিড়ি থেকে পানি সংগ্রহ করতে হয়।

সিয়াম নেম বম (৬৩) বলেন, প্রতিবছর জানুয়ারী থেকো মে মাস পর্যন্ত পানির জন্য পাড়াবাসীর কষ্টের সীমা থাকেনা প্রতিদিন কমপক্ষে ২ কিলোমিটার উচুঁ নিচু পাহাড়ী পথ হেটে ঝিড়ির কুয়া থেকে পানি আনতে হয়। সরকার যদি পানির সু-ব্যবস্থা করতেন তবে সমস্যার উত্তরণ ঘটতো। একই কথা বলেন লাল পার সিয়াম বম (৫০)।

পানি সঙ্কটের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য্য বলেন, সাধারণত দুর্গম পাহাড়ি এলাকায় শুকনো মৌসুমে পানির সঙ্কটটা একটু বেশি দেখা দেয়। চেষ্টা করা হচ্ছে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণের পানি সঙ্কট নিরসনে ব্যবস্থা নেওয়ার।’

তিনি আরও বলেন, পার্বত্য বান্দরবানে সরকারের চলমান প্রকল্পের আওতায় প্রাথমিক ভাবে দুর্গম এলাকায় যেখানে রিং ওয়েল স্থাপনের মাধ্যমে পানির উৎস ধরে রাখা হচ্ছে। সেখানে আমরা রিং ওয়েলের ব্যবস্থা করছি।তবে এটি কোন স্থায়ি সমাধান নয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য...