মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চট্টগ্রামে বিধিনিষেধ অমান্যে ৩৭ মামলায় প্রায় ১৪ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিনে চট্টগ্রাম নগরে ৩৭ মামলায় ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরের চকবাজার ও বাকলিয়া এলাকায় নির্বাহী মাসুমা জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সাত মামলায় ৭০০ টাকা জরিমানা আদায় করেন এবং খুলশী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ছয় মামলায় এক হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে চার মামলায় চার হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।

এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ও রেজওয়ানা আফরিন অভিযান পরিচালনা করে পাঁচ মামলায় দুই হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন এবং নূরজাহান আক্তার সাথী ও ফাহমিদা আফরোজ অভিযান পরিচালনা করে ১৬ মামলায় তিন হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে যারা বিনা কারণে ঘর থেকে বের হয়েছেন, তাদের জরিমানা করা হয়েছে। এ ছাড়াও নির্দেশনার বাইরে যারা দোকান খোলা রেখেছেন তাদের জরিমানা ও দোকান বন্ধ করে দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের পর অনেকটা নিশ্চিত ছিল সভাপতি পদে আসতে যাচ্ছেন প্যানেল দলনেতা মোহাম্মদ আমিরুল হক। আজ সোমবার...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...