শনিবার, ১ আগস্ট ২০২৬

বিএনপি যতই ঘণ্টা বাজায়, জনগণ ততই আওয়ামী লীগের পক্ষ নেয়: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি যতই সরকারের বিদায় ঘণ্টা বাজায়, ততই জনগণ আওয়ামী লীগকে সমর্থন দেয় বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

রোববার ২০ মার্চ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে সেখানে পৌঁছালে দুপুরে সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘২০০৯ সালে আমরা সরকার গঠন করার কয়েক মাস পর থেকেই আন্দোলনের নামে বিএনপি বলে আসছে- এই সরকারের দিন ঘনিয়ে এসেছে। রিজভী সাহেব বলেছেন, সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তারা যতই এসব বলে আসছে, জনগণ আমাদের পক্ষ নিয়েছে।’

‘বিএনপিনেতারা নয়াপল্টন অফিসে বসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘন্টা বাজান, কিন্তু তাদের সেই ঘন্টা বাজানোতে জনগণ সাড়া দেবে না’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরপর তিনবার রাষ্ট্র পরিচালনা করছেন। জনগণ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে।

ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও বিপুল ভোটে জয় লাভ করে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি’র ক্রমাগত অপপ্রচার সত্ত্বেও জাতিসংঘের সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়ে গেছে। ভারত, পাকিস্তান এখন বাংলাদেশের পেছনে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। বিএনপি যেসব কথা বলছে, জাতিসংঘের এই রিপোর্টের পরে তাদের লজ্জা হওয়া উচিত।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরোনা সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন।

বাংলাদেশে সংবাদপত্রসহ সকল গণমাধ্যম যে ধরণের স্বাধীনতা ভোগ করে সেটি পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ।

প্রধানমন্ত্রী যেভাবে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন এবং গত ১৩ বছরে যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে, অনেক উন্নয়নশীল দেশ তো বটেই অনেক উন্নত দেশেও এতো স্বাধীনতা নেই।’

পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সফুরা বেগম রুমি, পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...