সোমবার, ২৭ জুলাই ২০২৬

জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে বান্দরবান জেলা প্রশাসন

বান্দরবান প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিন্ম্র শ্রদ্ধার সাথে নানা কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছেন বান্দরবান জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তেলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবটির শুভ সূচনা করা হয়। জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এরপর শিশু-কিশোরদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উদ্বোধন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পুলিশ সুপার (এসপি) জেরিন আক্তার, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, জেলা সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীসহ শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী,ও সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা র‌্যালিতে অংশ নেন। ১৭ মার্চের কেন্দ্রীয় প্রোগ্রাম বড় পর্দার মাধ্যমে দেখানো শেষে বিকেল সাড়ে ৪টায় বর্ণীল সাজে সজ্জিত শিশুদের নিয়ে সম্প্রীতির মঞ্চে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২’ এর শুভ উদ্বোধন করা হয়। পরে সুসজ্জিত ট্রাকে করে ৫০টি জাতীয় পতাকা নিযে দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে রোয়াংছডি উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন। সুবিধাজনক সময়ে চিত্রাঙ্কন, হাতের লেখা, নৃত্য, বঙ্গবন্ধুকে নিয়ে সংগীতানুষ্ঠান, পুস্তক ও ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিকেল ৫টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) জেরিন আক্তার, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফর রহমান ও জেলা সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারসহ সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে বিআরডিবি’র ৩৬ জন ছাত্র-ছাত্রীকে স্কুল ব্যাগ, ইউনিফর্ম ও সোয়েটার প্রদান করা হয়। সবশেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বিভিন্ন ডিপার্টমেন্টের ৬০টি স্টল স্থাপন করে তাদের কার্যক্রম মেলায় আগত অতিথিদের প্রদর্শন করেন। পাশাপাশি আইডি কার্ডের জন্য ছবি তোলা, বøাড গ্রæপ নির্ণয় ও ডায়াবেটিস টেস্ট করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সন্ধ্যা থেকে জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারী-বেসরকারী বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...