বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে লোহার পাতের নিচে পড়ে পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও থানা সংলগ্ন পাটানিয়াগোদা এলাকায় জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় এক্সেভেটর থেকে লোহার পাইলিং শিট খুলে পড়ে মুজিবুর রহমান (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মী। তাঁর নাম নূর মোহাম্মদ (৫৫)।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী।

নিহত মুজিবুর রহমান পেশায় রিকশাচালক। পাঠানিয়াগোদা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাঁনপুরে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মজিবুর রহমান ও তার স্ত্রী বাজার করে সানোয়ারা আবাসিকের বাসায় ফেরার পথে হঠাৎ করে ক্রেন থেকে পাইল সিট খোলে মাথায় পড়ে। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে এক্সেভেটর চালকের সহকারীও আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুজিবুর রহমান। খালের প্রতিরক্ষা দেয়ালের নির্মাণকাজ শেষ হওয়ার পর পিলার শিটগুলো এক্সেভেটর দিয়ে তোলা হচ্ছিল। এ সময় দুর্ঘটনা ঘটে।

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী বলেন, নির্মাণকাজ চলার সময় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু পাঠানিয়াগোদা এলাকায় কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেছে। এতে একজন পথচারী নিহত হয়েছেন। আর ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘মজিবুর রহমানের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। আহত এসক্যাভেটর সহকারী এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...