বুধবার, ৫ আগস্ট ২০২৬

বান্দরবান সেনা জোন কর্তৃক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ই মার্চ) সেনা রিজিয়নের তত্ত্বাবধায়নে ৫ ই বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয় ।

দিনের প্রথম প্রহরে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতার সূচনা হয়। পরবর্তীতে সকাল ১০টায় প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় প্রীতিভোজ এর আয়োজন করা হয়। অতঃপর জোহরের নামাজ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের জন্য উৎসর্গ কারি সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও বান্দরবান রিজিয়ন কর্তৃক জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ রাসেল পৌর শিশু পার্কে দিনব্যাপী বিনামূল্যে জনসাধারণের জন্য উন্মুক্ত প্রবেশের ব্যবস্থা ও শিশুদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করার মাধ্যমে শিশু মেলার আয়োজন করা হয়।

এছাড়াও বান্দরবান জোন কর্তৃক বান্দরবান সদরস্থ বান্দরবান জেলা নূরানী এতিমখানা, ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মুসলিম এতিমখানা, ফাতেমা-তুজ-জোহরা রাদিয়াল্লাহু তা’আলা বালিকা মাদ্রাসা ও এতিমখানা, ইসলামী শিক্ষা কেন্দ্র বান্দরবান, জামিয়াতুল কামালাত তালিমুল ইসলাম ও এতিমখানা। পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় সর্বমোট ৪১৩ জন শিক্ষার্থীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

এসময় চারটি আলাদা আলাদা মাদ্রাসা ও এতিমখানায় বান্দরবান জোন,ভিক্টরি টাইগার্স হতে একজন করে প্রতিনিধি অফিসার উপস্থিত ছিলেন। এ সময় ভিক্টরি টাইগার্স এর অফিসার মেজর মোঃ ফরহাদুল ইসলাম বলেন , আজ এই প্রজন্মের হাত ধরেই ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই পরবর্তীতে হাজার হাজার বঙ্গবন্ধু বের হবে। তাই তোমাদেরকে সৎ, নির্ভীক ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এছাড়াও তিনি বর্তমানের ন্যায় ভবিষ্যতেও এধরনের মানবিক কর্মকাণ্ডে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে বলেও অভিহিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...