বুধবার, ৫ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপে নয়, পরকীয়ার বলি দু’শিশু; গ্রেপ্তার মা

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আলোচিত দুই শিশুর মৃত্যু সেদিন নাপা সিরাপ খেয়ে হয়নি। মায়ের পরকীয়া প্রেমের বলি হয়েছিল ফুটফুটে দু’শিশু।

ঘটনার দিন পরকীয়া প্রেমিকের পাঠানো বিষ মাখানো মিষ্টি নিজ হাতে সন্তানদের মুখে তুলে দিয়ে তাদের হত্যা করেন শিশু দুটির মা রিমা বেগম। পরে নিজেকে বাঁচাতে আশ্রয় নেয় নাপা সিরাপ নাটকের।

মারা যাওয়া দুই শিশু হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫)।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ’২২) দুপুরে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, নিহত শিশুদের বাবা ইসমাইল হোসেন জানতে পারেন দীর্ঘদিন ধরে চাতাল সর্দার সফিউল্লাহর সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিলো। গোপনে সফিউল্লাহর দেওয়া একটি সিমও ব্যবহার করতো রিমা বেগম। গতকাল বুধবার (১৬ মার্চ) রাতে ইসমাইল তার স্ত্রীর কাছে মোবাইল খোঁজ করেন। কিন্তু তিনি মোবাইল দেখাতে পারেননি। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে পুলিশকে জানানো হয় ঘটনাটি। পরে পুলিশ তাদের বাড়িতে গেলে রিমা বেগম সন্তানদের হত্যার দায় স্বীকার করেন।’

এ ঘটনায় একটি মামলা করেন নিহত দু’শিশু বাবা স্থানীয় ইটভাটার শ্রমিক ইসমাইল হোসেন। এই মামলায় শিশুদের মা রিমা বেগম ছাড়াও আসামি করা হয় তার পরকীয়া প্রেমিক মোহাম্মদ সফিউল্লাহকে। সফিউল্লাহ পলাতক থাকলেও রিমা বেগমকে ভোরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হই রিমা বেগম পরিকল্পিতভাবে তার দুই সন্তানকে হত্যা করেছেন। বিষয়টি নিয়ে প্রথম থেকেই আমাদের সন্দেহ ছিল। ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয়। আমরা তার কললিস্টের সূত্র ধরে কাজ শুরু করি। এরই মধ্যে রিমা বেগম তার দোষ স্বীকার করেন।

তিনি আরও বলেন, ‘রিমা বেগম স্থানীয় একটি চাতাল কলে শ্রমিকের কাজ করেন। সেখানে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরে চাতালের সর্দার সফিউল্লাহর সঙ্গে। সফিউল্লাহ তাকে বিয়ে করার আশ্বাস দেন। কিন্তু শর্ত দেন দুই সন্তানকে সরিয়ে ফেলতে হবে। পরে প্রেমিকের সহযোগিতায় রিমা পরিকল্পনা করে গত ১০ মার্চ দুই শিশুকে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন। এতে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ফার্মেসি থেকে নাপা সিরাপ এনে খাওয়ায় রিমা। পরে নাটক সাজান শিশু দুটি নাপা সিরাপ খেয়ে মারা গেছে।’

উল্লেখ্য, গত ১০ মার্চ দেশের প্রায় সবকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ব্রাহ্মণবাড়িয়ায় ‘নাপা সিরাপ খেয়ে দুইশিশুর মৃত্যু’। ওই সময় শিশুদের মা রিমা বেগম দাবি করেন, ‘দুদিন ধরে মোরসালিন খানের জ্বর, আগে থেকে জ্বর ছিল ইয়াসিন খানেরও। ঘটনার দিন বিকেলে দুই শিশুর দাদি পাশের বাজারের মাঈন উদ্দিনের ফার্মেসি থেকে নাপা সিরাপ নিয়ে আসেন। দুই শিশুকে সিরাপ খাওয়ানোর পর তারা বমি করতে শুরু করে।’

পরে অবস্থার অবনতি হলে তাদের নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে পথে রাত ৯টার দিকে ইয়াসিনের মৃত্যু হয়। পরে রাত ১০টার দিকে মোরসালিনও মারা যায়।’

ঐদিন দুইশিশুর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ায় ‘নাপা সিরাপ’ বিক্রি বন্ধের নির্দেশ জারি করে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।

আশুগঞ্জের যে ফার্মেসি থেকে নাপা সিরাপ কেনা হয়েছিল, সেখান থেকে জব্দ করা বাকি সিরাপ পরীক্ষায় মান সঠিক পাওয়া গেছে বলে জানায় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...