সোমবার, ২৫ মে ২০২৬

রাতের বৃষ্টিতে পুনরায় ডুবেছে শহর

রা‌তের ক‌য়েক ঘন্টা বৃ‌ষ্টি‌তে পুনরায় ডু‌বে গে‌ছে চট্টগ্রাম নগরীর অ‌ধিকাংশ এলাকা। কোথাও কোথাও পানি উঠেছে হাঁটু থেকে বুক সমান। টানা বৃষ্টির ফলে পাহাড়ধসেরও আশঙ্কা রয়েছে।

আজ ৩০ জুন,বুধবার রা‌তে সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে নগরের রহমতগঞ্জ, হালিশহর, ষোলশহর, কাপাসগোলা, চাক্তাই, বাকলিয়া, প্রবর্তক মোড়, ওয়াসা মোড়, আগ্রাবাদ সিডিএ আবাসিক, মুরাদপুর, চকবাজার, ডিসি রোড, চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। নগরের রহমতগঞ্জে পানি ওঠে কোমরসমান। চাক্তাই খাল ও হিজড়া খাল পুরোপুরি পরিষ্কার না হওয়ায় বৃষ্টির পানি আশপাশের ঘর-বাড়িতে উঠে গেছে। অন্যান্য এলাকায় হাঁটুসমান পানি ওঠে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রা‌তে মুরাদপুর বাসায় উ‌দ্দে‌শ্যে যাওয়া ব‌্যাংক কর্মকর্তা মো. রা‌সেল ব‌লেন, অল্প বৃ‌ষ্টি‌তেই পা‌নি উ‌ঠে যায় মুরাদপুর এলাকায়। রাস্তার উপর হাটু প‌রিমাণ পা‌নি উঠায় ঝু‌কি নি‌য়ে পথ চল‌তে হয়।সড়‌কের পা‌শে অ‌নেক বড় নালা থাকায় যে‌কোন মূহু‌তে দূর্ঘটনার আশংকা ও প্রকাশ ক‌রেন তি‌নি।

এ‌দি‌কে জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের আওতায় নগরের বিভিন্ন খালে দেয়া বাঁধগুলো চলতি মাসের ৩০ জু‌নের ম‌ধ্যে অপসারণ করার সিদ্ধান্ত হয়েছিল জলাবদ্ধতা নিয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায়। সভায় সি‌টি মেয়র রেজাউল ক‌রিম ব‌লে‌ছি‌লেন জলবদ্ধতা নিরস‌ন প্রক‌ল্পের চলমান কা‌জের জন‌্য বি‌ভিন্ন খা‌লে বাধ নিমার্ণ করা হ‌য়ে‌ছে। খা‌লে দেওয়া বাধ গু‌লো স‌রি‌য়ে নি‌লে পা‌নি সহ‌জে নদী‌তে চ‌লে যা‌বে। এতে নগ‌রে জলবদ্ধার সমস‌্যা অ‌নেকাংশ ক‌মে যা‌বে।

পতেঙ্গা আবহাওয়া অফিস থে‌কে জানা গে‌ছে, বুধবার দুপুর ১২টার আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ ফরিদ আহমদ বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায়ও এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলো এবং চিটাগাং রয়েলসের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

গভীর রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের একযোগে সশস্ত্র হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নবগঠিত র‍্যাব ও পুলিশ ক্যাম্প...

আরও পড়ুন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...

গভীর রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের একযোগে সশস্ত্র হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নবগঠিত র‍্যাব ও পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গভীর রাতে একযোগে ভয়াবহ সশস্ত্র হামলা চালিয়েছে কুখ্যাত ‘ইয়াসিন বাহিনী’র সন্ত্রাসীরা। পুরো এলাকা...