শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে ১৫ই মার্চ মঙ্গলবার বিকাল চারটার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা একজনকে গুলি করে হত্যা করেছে বলে স্থানীয় সুত্রে খবর পাওয়া গিয়েছে।

নিহত ব্যাক্তির নাম জলন্ত তংচঙ্গা(৩৫) সে রাজাবিলা ইউনিয়নের ট্যাংলুং পাড়ার বাসিন্দা। স্থানীয় সুত্রে আরো জানা যায় নিহত জলন্ত তংচঙ্গা একসময় জেএসএস এর সক্রিয় সদস্য হলেও পরবর্তীতে জেএসএস ত্যাগ করে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের যোগদিয়ে সক্রিয় ভাবে কাজ করছিলেন।

টংকাবতী ইউনিয়নের চেয়ারম্যান মাংয়ং ম্রো বলেন ৭নং ওয়ার্ড পূর্ণবাসন চাকমা পাড়ায় জলন্ত তঞ্চঙ্গ্যা(৩৫) নামে একজনকে গুলি করে হত্যা করার খবর পেয়েছি। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত এখনো জানি না।

এদিকে হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে ইউপিডিএফ গনতান্ত্রিক এর সাধারণ সম্পাদক ওবামং জানান নিহত জলন্ত তংচঙ্গা এক সময় জেএসএস এর কালেক্টর ছিলো ১ বছর আগে সে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনধারায় ফিরে আসে এবং সে ইউপিডিএফ(গনতান্ত্রিক) দলের একজন সমর্থক ছিলো।

এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান অজ্ঞাত সন্ত্রাসীরা একজনকে গুলি করে হত্যা করার খবর পেয়েছি, হত্যাকান্ডের বিষয়ে এখনো কিছু বলতে পারছি না,আমাদের পুলিশ সদস্যরা ঘটনা স্থলে গিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...