মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

৯৯৯-এ ফোন পেয়ে ৮ ছাত্রকে উদ্ধার করলো পুলিশ

জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর জঙ্গল চাম্বল এলাকায় পাহাড় দেখতে গিয়ে গহীন অরণ্যে রাস্তা হারিয়ে দিশেহারা হয়ে পড়ে চাম্বল উচ্চ বিদ্যালয়ের ৮ ছাত্র। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করার পর তাদের উদ্ধারে আনে পুলিশ।

জানা যায়, বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিমুল হকের নেতৃত্বে সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উদ্ধার অভিযানে নামে পুলিশ। দীর্ঘ ৩ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান উদ্ধার হয় জনমানবহীন পাহাড়ি এলাকায় আটকে পড়া ৮ স্কুল ছাত্র।

উদ্ধার হওয়া ৮ স্কুল ছাত্ররা হলেন- পূর্ব চাম্বল ৬নম্বর ওয়ার্ডের বদিউল আলমের পুত্র শহীদুল ইসলাম (১৭), সিরাজ সিকদারের পুত্র মো. জিয়াউর রহমান সিকদার (১৮), ৩নম্বর ওয়ার্ডের মুন্সীখীল এলাকার জাফর আহমদের পুত্র মো. পারভেজ আলম (১৮), পূর্ব শীলকূপ ৯নম্বর ওয়ার্ডের জাকের আহমদের পুত্র মো. শাহাদাত হোসেন (১৮), গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৯নম্বর ওয়ার্ডের জহির আহমদের পুত্র আতাউর রহমান (১৭), মধ্যম শীলকূপ ৭নম্বর ওয়ার্ডের মোস্তফা আলীর পুত্র আবদুর রহিম (১৬), পূর্ব চাম্বল ৬নম্বর ওয়ার্ডের কবির আহমদের পুত্র হাবিবুর রহমান (১৬), উত্তর চাম্বলের নেওয়াজ উদ্দিনের পুত্র নাফিজুল ইসলাম (১৬)। তারা ৮ জনই চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

উদ্ধার হওয়া ৮ স্কুল ছাত্রের সাথে কথা বলে জানা যায়, সকালে তারা পাহাড় দেখার জন্য বের হন। পরে ঘুরতে ঘুরতে রাস্তা ভুলে যায় সবাই। পাহাড়ের চূড়ায় উঠে মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে এক ছাত্র। মূহুর্তেই উদ্ধার অভিযানে নামে পুলিশ।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘ গহীন বনে পথ হারিয়ে আটকা পড়া ৮ স্কুল ছাত্রকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...