মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বাঁশখালীতে পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা

জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধি

সারা দেশের মত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনার জন্য মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানের অংশ হিসাবে বাঁশখালী উপজেলায় ও দেখা মিলে বাজার মনিটরিং ও কারসাজি করে ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং পাঁচ ব্যবসায়ীকে সতর্ক করে অর্থদণ্ড করা হয়।

সোমবার(১৪ মার্চ) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালী উপজেলার মিয়ার বাজার ও উপজেলা সদর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি ঠেকাতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এতে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়। মিয়ার বাজারের আবসার স্টোরকে ১০০০ টাকা,নজরুল স্টোরকে ১০০০ টাকা,আতিক স্টোরকে ৫০০ টাকা,আব্দুল হামিদ স্টোরকে ৫০০ টাকা, উপজেলা সদর বাজারের আনন্দ স্টোরকে ১০০০ টাকা অর্থদণ্ড করা হয় বলে জানা যায়।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী রমযান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে পায়তারা করে। আজকের অভিযান মূলত ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করার লক্ষে পরিচালনা করেছি। সকলকে নিত্য পণ্যের দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করার জন্যে সতর্ক করেছি। ভবিষ্যতে ও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে মূলত আমাদের সতর্কতামূলক অভিযান করা হচ্ছে। যদি কোন ব্যবসায়ী পন্যের দাম অবৈধভাবে বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...