মিরসরাই থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
রবিবার (১৩ মার্চ) বিকালে মিরসরাই উপজেলা পরিষদ চত্তর থেকে বদরুল আলম প্রকাশ লিপনকে (৪২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বদরুল আলম গায়বান্ধা জেলার গাইবান্ধা সদরের হাসপাতাল পাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের পুত্র।
এছাড়াও একই দিন রাতে জি.আর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহ পাড়া এলাকায় রফিক উজ্জামানের পুত্র শাহীন (২৭) এবং পশ্চিম মিঠানালা এলাকার মৃত শফিউল আলমের পুত্র ওসমান গনী (২৮)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মিরসরাই উপজেলা পরিষদ চত্বর থেকে লিভো-১১০ সিসি মোটরসাইকেল গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বদরুল আলম প্রকাশ লিপনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে, বদরুল আলম আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তার বাড়ি গাইবান্ধা হলেও সে সীতাকুন্ড ভাড়া বাসায় থাকতো।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিরদের বিরুদ্ধে থানায় মামলা করে সোমবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। এবং বদরুল আলমকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
