মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগকে সম্মেলনের কঠোর বার্তা

এবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগকে সম্মেলন করতেই হবে।

মোহাম্মদ রিয়াদ হোসেন,স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে নিয়ে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

রবিবার ১৩ মার্চ চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল রহমান সোহাগের সাথে তিন সাংগঠনিক ইউনিটের নেতাদের ঢাকায় বৈঠক হয়েছে। বৈঠকে ঈদের পরপরই চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনের তারিখ দেয়া হবে বলে কেন্দ্রীয় দুই শীর্ষ নেতা চট্টগ্রামের যুবলীগের নেতাদের জানিয়ে দিয়েছেন এবং সম্মেলনের প্রস্তুতি নিতে বলেছেন।

 

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ ( চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের বনানী অফিসে বিকাল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঈদের পর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের ধারাবাহিক ভাবে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।

বৈঠকে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ এস এ আল মামুন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম এবং দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী উপস্থিত ছিলেন।

 

ঢাকায় বৈঠকের ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী জানান, চট্টগ্রামের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক

ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের সাথে আজ রবিবার বিকাল ৫ টায় তার বনানীর অফিসে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে।

তিনি ঈদের পরে মে- জুনের মধ্যে তিনটি সাংগঠনিক ইউনিটে সম্মেলনের তারিখ দেয়ার কথা জানিয়েছেন এবং সম্মেলনের প্রস্তুতি নিতে বলেছেন।

এদিকে চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা জানান, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল রহমান সোহাগের সাথে বৈঠক হয়েছে। তারা আমাদেরকে সম্মেলনের জন্য প্রস্তুত কিনা জানতে চেয়েছেন। আমরা বলেছি- আমাদের অনেক দিন হয়ে গেছে। আমরাও চাই সম্মেলন হোক। আমরা সম্মেলনের জন্য প্রস্তুত। তারা দুইজনেই বলেছেন-চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের সাথে আলাপ করে ঈদের পরে আমাদেরকে সম্মেলনের তারিখ জানাবেন।

উল্লেখ্য চট্টগ্রাম মহানগর যুবলীগের সর্বশেষ কমিটি হয়েছে ২০১৩ সালের ১৩ জুন।

মহিউদ্দিন বাচ্চুকে আহবায়ক ও দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমনকে যুগ্ম আহবায়ক করে ৩ মাসের জন্য এই কমিটি ঘোষণা করেছিল। এই ৩ মাসের কমিটি এখন ৯ বছর চলেছে।

অপরদিকে দক্ষিণ জেলা যুবলীগের সর্বশেষ কমিটি হয়েছে ২০১০ সালে আ.ম.ম. টিপু সুলতান চৌধুরীকে সভাপতি এবং অধ্যাপক পার্থ সারথি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি দিয়ে এখন এক যুগ চলছে। এদিকে উত্তর জেলা যুবলীগের কমিটিও ঘোষণা করা হয়েছিল ২০১৩ সালে। সীতাকুন্ড

উপজেলা চেয়ারম্যান এ এস এ আল মামুনকে সভাপতি এবং হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...