মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চকরিয়ায় জুয়ার আসর থেকে ৩ যুবক আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় জুয়ার আসর থেকে হাতেনাতে তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। আটকদের থেকে জুয়ার নগদ টাকা ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে , থানার অফিসার ইনচার্জ ওসি ওসমান গনি নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দল ভেওলা মানিকচর ইউনিয়নের বেতুয়া বাজার ব্রীজের দক্ষিনে মৃত আবছারের বাগানে প্রতিনিয়ত জুয়ার আসর বসছে। স্থানীয় যুবক কিশোরসহ উঠতি বয়সের ছেলেপুলে সেখানে অংশ নিচ্ছে।

জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে সমাজের আরো অপরাধ চক্রে। শনিবার গভীর রাতে চকরিয়া থানা পুলিশের অভিযানে এই আসর থেকে তিন যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন, বিএমচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়াপাড়া এলাকার আব্দুল কাদের, একই এলাকার আবদুস শুক্কুর ও ৬নং ওয়ার্ড আনিছ পাড়া এলাকার সালাহ উদ্দিন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৮৩২ টাকা ও জুয়ার তাস।

স্থানীয় সুত্রে জানায়, বিএমচর, খুটাখালী বাজার, ডুলাহাজারা সহ উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষার্থীসহ কিশোর, যুবকরা জুয়ার প্রতি দিনদিন আসক্ত হয়ে পড়ছে। তাস জুয়া ছাড়াও রয়েছে মোবাইল জুয়া ও ক্রিকেট জুয়া। অনেক সময় জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে সমাজের অন্যান্য অপরাধ কর্মকাণ্ডে এমনটাই অভিমত অভিযোগ সচেতন মহলের।

চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, ভেওলা মানিকচর ইউনিয়নের জুয়ার আসর থেকে ৩ যুবককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধ মুক্ত সমাজ গড়তে জুয়া উচ্ছেদ অত্যন্ত জরুরী। তাই জুয়ার সাথে জড়িতদের কিছুতেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...