বুধবার, ৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে এইচএসসিতে ফেল থেকে পাস ২৭পরীক্ষার্থী, ৬ জনের নতুন জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৭ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৬ জন পরীক্ষার্থী।

রোববার (১৩ মার্চ) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক এ তথ্য জানান।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফল পরিবর্তন হয়েছে মোট ৫৯ শিক্ষার্থীর।

ফেল থেকে পাস করেছেন ২৭ জন। আর নতুন করে জিপিএ ৫ পেয়েছেন আরও ৬ জন পরীক্ষার্থী।

৫ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী ১৫ হাজার ২৩৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, ২০২১ সালের এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফলে ফেল থেকে পাস করেছেন ২৭ জন শিক্ষার্থী।

পুনঃনিরীক্ষণে মোট উত্তরপত্র ছিল ১৫ হাজার ২৩৭টি। পরিবর্তিত উত্তরপত্রের সংখ্যা ১৪১টি। তিনি জানান, নম্বর পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ১৩৯ জন। ফলাফল পরিবর্তন হয়েছে ৫৯ জনের। জিপিএ বেড়েছে কিন্তু সিজিপিএ বাড়েনি ৭ জনের। সর্বমোট জিপিএ বেড়েছে ৬৬ জনের। এছাড়া মার্কস বেড়েছে কিন্তু জিপিএ বাড়েনি ৭৩ জনের, ফেল থেকে ফেল কিন্তু মার্কস বেড়েছে ৭ জনের এবং গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ৬ জন। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পায়নি কেউ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...