বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

চট্টগ্রাম নিউজ ও দৈনিক প্রিয় বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাংবাদিকরা দেশ ও জনগণের অকৃত্রিম বন্ধু : আফরোজা বেগম জলি

নিজস্ব প্রতিবেদক

পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মানবাধিকার নেত্রী আফরোজা বেগম জলি বলেছেন সাংবাদিকরা হচ্ছে দেশ ও জনগণের  অকৃত্রিম বন্ধু তারা জাতীর বিবেক তাদের মাধ্যমে আমরা দ্রুততম সময়ের মধ্যে সংবাদ পেয়ে যাই। চট্টগ্রাম নিউজ বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠের সঙ্গে সংবাদ পরিবেশন করেছে। এই অল্প সময়ে জনগণের সাথে সম্পৃক্ত সবার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে।

চট্টগ্রাম নিউজের যে সুনাম অর্জন করেছে সেই সুনাম নিয়ে আরও এগিয়ে যাবে। সত্যের সাথে সন্ধি তাদের যে স্লোগান সেই আলোকে তারা সত্য অন্বেষণের জন্য নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখবে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ ১৩ মার্চ (রবিবার) নগরীর ফয়’স লেকের সী ওয়ার্ল্ডে অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রাম নিউজ ও দৈনিক প্রিয় বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি, মিলনমেলা ও আনন্দ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিয় বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক আলী আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

এতে আরো বিশেষ অতিথি ছিলেন বাংলা নিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাউজান উপজেলা আওয়ামী লীগের সদস্য সুমন দে, চট্টগ্রাম নিউজের নির্বাহী সম্পাদক মো. আবুল হাসান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আজাদ খান অভি, জোনাল হেড পিপলস ইন্সুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা ।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নিউজের প্রধান প্রতিবেদক জে জাহেদ, সাংবাদিক টিপু দাশগুপ্ত, সিনিয়র রিপোর্টার শাহাব উদ্দিন, সিনিয়র রিপোর্টার শাহরিয়ার মুনির জিসান, প্রিয় বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রাজীব মজুমদার খোকন, সাংবাদিক রোজী চৌধুরী, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার সবুজ অরণ্য, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার মো. মহিউদ্দিন, সাংবাদিক সমীরণ পাল, সাংবাদিক জয়নাল আবেদীন, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার রিয়াদ হোসেন ও ফটো সাংবাদিক সৌরভ শুভ্র।

এছাড়াও চট্টগ্রাম নিউজ এবং দৈনিক প্রিয় বাংলাদেশ পরিবারের সকল সকল জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই)...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

আরও পড়ুন

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের বিক্তিতে ইউনুস এন্টারপ্রাইজ নামের একটি গ্যাসের বোতলের গোডাউনে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...