বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

“ক্রীড়া মৈত্রী ও বন্ধুত্বের সেতু” রিজনসি ক্লাব গোল্ড কাপ টুর্নামেন্টে হুইপ সামশুল হক

নয়ন শর্মা , পটিয়া প্রতিনিধি

হুইপ সামশুল হক চৌধুরী বলেন, “খেলাধুলা কিশোর ও যুবকদের খারাপ কাজ থেকে বিরত রাখে। শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া শুধু শরীরকে সুস্থই রাখে না বরং সামাজিক ভ্রাতৃত্ব তৈরী করে,একে অপরের সাথে মৈত্রী ও বন্ধুত্বের সেতু রচনা করে।”

শুক্রবার (১১ মার্চ ) বিকালে দক্ষিন চট্টগ্রামের স্বনামধন্য রিজনসি ক্লাব কতৃক আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন হুইপ।

এবার আসরে ৩২ টি টিমের মধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করে ফাইনালে উত্তীর্ণ হয় হাবিবুর পাড়া ইলেভেন বয়েজ ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব । উত্তেজনাকর ম্যাচে জয়ী হয় প্রথম বারের মত অংশ নেয়া হাবিবুর পাড়া ইলেভেন বয়েজ ক্লাব।

রিজনসি ক্লাব গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনালে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, চেয়ারম্যান মোহাম্মদ সেলিম , হুইপের ব্যক্তিগত সহকারী সচিব হাবিবুল হক চৌধুরী, ব্যাংক কর্মকর্তা জনাব আমির হোসাইন, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আলমগীর আলম, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম,কাউন্সিলর জসিম উদ্দিন, কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ হাসানউল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য পুলক চৌধুরী, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা মোঃ দিদারুল আলম, মানবাধিকার কর্মী এস এম সাইফুল্লাহ রাহাদ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক অজয় শীল, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু তৈয়ব সোহেল প্রমুখ।

আরো পড়ুন: দেশের যে কোন ক্রান্তিলগ্নে যুবলীগের ভূমিকা অপরিসীম: হুইপ সামশুল হক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম জেলা পর্বের ৫ম দিনে ফুটবল ও ক্রিকেট বালক/ বালিকা কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে।ফুটবল বালক বিভাগে...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে...