সোমবার, ২৫ মে ২০২৬

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীর গুলিতে আহত ৩

কক্সবাজারের টেকনাফ নেছারপার্ক সংলগ্ন এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছে স্থানীয় তিনজন বাসিন্দা।

বুধবার (৩০ জুন) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ নেছারপার্ক (উত্তর), ব্লক-সি/৮, ক্যাম্প-২৭ (জাদিমুরা) এলাকায় ঘটনাটি ঘটেছে।

তারা হলেন- হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ (৩০), সালামতুল্লাহ (২২) ও মোহাম্মদ হাছন (১৬)। তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মৃত বশরের তিন ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী হাসেমুল্লা (৩০), নুরু (৩৫) ও আবু তাহের কালু স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের বসত বাড়ীতে অতর্কিত হামলা, মারধর ও গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ, সালামতুল্লাহ ও মোহাম্মদ হাছন গুরুতর আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক জানান, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক ও নজরদারীতে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

আরও পড়ুন

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ নিয়ে টানা সপ্তম...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...