সোমবার, ৩ আগস্ট ২০২৬

বান্দরবানে শুরু হলো হিফজুল কোরআন প্রতিযোগিতা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে তিনশতাধিক হাফেজের কলরবে মুখর হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। বৃহস্পতিবার সকালে জেলা সদরে ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে তিনদিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের সুমধুর সুরে পুরো এলাকায় অন্যরকম আবহাওয়া সৃষ্টি হয়।

তাহফিজুল কোরআন প্রচার সংস্থা বান্দরবান জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

সংস্থার জেলা সভাপতি মাওলানা হাফেজ আবদুস সোবহান বলেন, প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১০২টি হাফেজিয়া মাদ্রাসার তিনশতাধিক হাফেজ অংশ নেবেন। তিনি বলেন, সকাল ৮টার দিকে প্রতিযোগিতা শুরু হয়। পবিত্র তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিখ্যাত হাফেজগণ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

হাফেজ আবদুস সোবহান জানান, বিশ্ব  মানবতার মুক্তির সনদ, চিরন্তন ও শাশ্বত পবিত্র কুরআন করীমের ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে ৮ম বারের মত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজক সূত্র জানা গেছে, ১০২টি হাফেজিয়া মাদ্রাসার প্রত্যেকটি থেকে তিনজন করে হাফেজ (শিক্ষার্থী) প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

তাহফিজুর কুরআন প্রচার সংস্থা সূত্র জানায়, এ প্রতিযোগিতার প্রতি দল থেকে প্রথম ৫ জন প্রতিযোগী নিয়ে হিফজুল কোরআন বিশেষ প্রতিযোগিতা, প্রতি দলে প্রথম তিনজনকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। এছাড়া প্রতিযোগিতায় একশ নম্বারের প্রতিযোগিতায় সর্বনিম্ন ৬১ নম্বর পর্যন্ত যাঁরা পাবেন তাঁদেরকেই সনদপত্র দেয়া হবে। এছাড়া ৮৬ থেকে ১০০ পর্যন্ত নম্বরপ্রাপ্তদের সনদ ও নগদ অর্থ এবং ৯৬ হতে ১০০ পর্যন্ত নম্বরপ্রাপ্ত ৫জনকে বিশেষ সম্মাননা দেয়া হবে।

আগামীকাল ১২ মার্চ (শেষদিন) প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র দেয়া হবে। ওই দিন প্রধান অতিথি থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর। বিশেষ অতিথি থাকবেন শিল্পপতি ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইসলাম কোম্পানী ও শিক্ষানুরাগী আমিন উল্লাহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...