চট্টগ্রাম হাটহাজারীর শিকারপুরে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় কার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাটহাজারীর নজুমিয়া হাট এলাকায় কাপ্তাই সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ইসলাম আসিফ (২৫) চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকার মো. আলীর ছেলে।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, সকাল ৭টার দিকে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় প্রাইভেট কার। এতে দুমড়ে মুচড়ে যায় কারটি।
পরে স্থানীয়রা চালকসহ আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কার চালকের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছে।
এই ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
