সোমবার, ৩ আগস্ট ২০২৬

পৃথিবীতে আমরা সবাই পথিক, হাতে গোনা কয়েকজন পথিকৃৎ: এম এ মালেক

একুশে বইমেলায় আজাদী সম্পাদক মালেক

চট্টগ্রাম নিউজ ডটকম

একুশে পদকপ্রাপ্ত আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, এই পৃথিবীতে আমরা সবাই পথিক, হাতে গোনা কয়েকজন শুধু পথিকৃৎ। এই পথিকৃতদের অনুসরণ করতে পারলেই পরিবার সমাজ ও দেশ সমৃদ্ধি লাভ করবে। তিনি ভালো লেখকদের বই প্রকাশে ভূর্তকী দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, ভাষা আন্দোলনে একুশের প্রথম কবিতা কাঁদতে আসি নি ফাঁসির দাবী নিয়ে এসেছি সাথে দৈনিক আজাদীর নিবিড় সম্পর্ক ছিল বলে তৎকালীন শাসকগোষ্ঠী দৈনিক আজাদীর কোহিনুর প্রেসে তালা লাগিয়ে প্রেস ম্যানেজার দবীরকে গ্রেফতার করেছিল।

প্রসঙ্গ ক্রমে তিনি আরো বলেন, দৈনিক আজাদী কোন সময় জাতীয় পত্রিকা হবে না আঞ্চলিক পত্রিকা হিসাবে থাকবে। এটিই চট্টগ্রামের প্রতি আমাদের ভালোবাসা। তিনি নতুন প্রজম্মকে বেশি বেশি বই পড়ে জ্ঞান অর্জন করার আহবান জানান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্েযাগে সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় বঙ্গবন্ধুকে নিবেদিত একুশে বই মেলায় আজ বুধবার ( ৯ মার্চ) বিকেলে ছড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাংলা একাডেমি পুরুস্কারপ্রাপ্ত কবি রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বই মেলার আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দীন আহমদ মনজু। প্রধান বক্তা বংলা একাডেমি পুরুস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশু সাহিত্যক আনজির লিটন।

আলোচক ছিলেন অধ্যাপক সজ্ঞীব বড়ুয়া, অরুণ শীল প্রমুখ। প্রধান বক্তা আনজির লিটন বলেন।

প্রধান বক্তা আনজির লিটন বলেন, ছড়া শুধু লোক ভোলানো-শিশুদের জন্য নয়। ছড়া সমাজ-রাস্ট্র ক্ষমতা বদলের হাতিয়ার হিসেবেও কাজ করে এবং ছড়ার আলোয় অন্ধকার দূর করে সেখানে আগামী সুন্দরের বন্দনা করতে হবে।

বৃহস্পতিবার ১০ মার্চ বিকেল ৪টায় বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...