সোমবার, ৩ আগস্ট ২০২৬

সাকিবকে দুই মাসের ছুটি দিল বিসিবি

চট্টগ্রাম নিউজ ডটকম

সাকিব আল হাসানকে দুই মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (৯ মার্চ) বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত দুই দিন ধরে সাকিব আল হাসান বিতর্কে টালমাটাল ক্রিকেটাঙ্গন। ৬ মার্চ দুবাইতে যাওয়ার আগে সাংবাদিকদের এই ক্রিকেটার জানিয়েছেন, মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত তিনি।

দক্ষিন আফ্রিকা সিরিজ নিয়ে এ ক্রিকেটার বলেছিলেন, ‘আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। এ কারণেই আমার মনে হয়, আমি যদি একটা বিরতি পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে।’

এর প্রেক্ষিতে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, এই ক্রিকেটারের ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত জানাবেন তারা।

সে ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আজ বিকেলে ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কার্যালয়ে সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

সভায় সাকিবকে নিয়ে এমন সিদ্ধান্ত হয়। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।

সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, আজকে (বুধবার) তার সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে বলেছে, ‘আমি মানসিক ও শারীরিকভাবে স্ট্রেসড। আমি এই সিরিজ স্কিপ করতে চাচ্ছি।’ সাকিবের কথা শোনার পর আমরা বোর্ড সভাপতির (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলেছিলাম। আমরা বুঝতে পেরেছি, তার বিশ্রাম দেওয়া দরকার। আমরা তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দিয়েছি।’

ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। এর আগে দক্ষিন আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে নাম ছিল সাকিবের। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাটে খেলবেন তিনি।

তবে আজ জালাল ইউনুস বলেন, ‘আমরা চাই সাকিব সব সংস্করণের ক্রিকেটেই খেলুক। কিন্তু সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেওয়া ঠিক হবে না। সে কথা বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

সাকিবের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে (সাকিব) দেশে ফিরলে কথা হবে বলেও জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। তিনি জানান, আগামীকাল রাতে সাকিব দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু তার সঙ্গে আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...