বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন বাঁশখালীর ইউএনও

বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালীর পুকুরিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি সড়কের কাজ দেখে উপজেলা সদরে ফেরার পথে সড়ক দূর্ঘটনার শিকার হয়েছেন বাঁশখালীর ইউএনও সাঈদুজ্জামান চৌধুরী।

বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় পুকুরিয়ার ঝিঝি ফকির মাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে গাড়ি চালকের দক্ষতায় ভাগ্যক্রমে অক্ষত আছেন ইউএনও। ইউএনও’র গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ইটবাহী একটি ড্রাম ট্রাক প্রথমে সিএনজি অটোরিকশাকে পরে ইউএনও’র গাড়িটিতে সজোরে আঘাত করে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

এ ঘটনায় পলাতক আছেন ট্রাক চালক। সিএনজি অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন। ইউএনও’র গাড়ি চালক মো. মনছুর আলম বলেন, ‘দ্রুত বাম দিকে মোড় না দিলে আমাদের ভয়ংকর ক্ষতি হতো। আমি সিএনজি অটোরিকশার দূর্ঘটনা দেখে দ্রুত মোড় নেয়ায় প্রাণে বাঁচলাম।’ উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাঁশখালীতে ঘনঘন সড়ক দূর্ঘটনা, পরিবহন নৈরাজ্য, অদক্ষ ও বেপরোয়া চালকদের দৌরাত্ম্য ইত্যাদি বিষয় নিয়ে বাঁশখালীর মানুষ প্রতিবাদ করে যাচ্ছে। তারা এর প্রতিকারে জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানিয়ে আসছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পেশাদার চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার

চট্টগ্রাম নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব...

এই ক্রিকেট বোর্ডের সুন্দর ভবিষ্যত দেখছেন আলম

অনেকেই বলছেন নতুন ছেলেদের নিয়ে গঠিত এবারের ক্রিকেট বোর্ড...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

আরও পড়ুন

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী- স্ত্রী। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি কক্ষে...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেল পৌনে...

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং...