সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাস্তা ভেবে সিএনজি খালে, যাত্রী ও ড্রাইভারের মৃত্যু!

নগরীর দুই নম্বর গেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা রাস্তা ভেবে খালে পড়ে এক নারী যাত্রী ও ড্রাইভারের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ২ নম্বর গেটের মেয়র গলি এলাকায় টিঅ্যান্ডটি কলোনির বাইলেন সড়কে বৃষ্টির পারি জমে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশার যাত্রী খাতিজা বেগম (৬৫) ও অটোরিকশার ড্রাইভার মো. সুলতান (৩৮)। নিহত খাতিজা বেগমের বাড়ি কর্ণফুলী থানা এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় খালে প্রচণ্ড স্রোত ছিল। রাস্তায় পানি জমে যাওয়ায় ড্রাইভার রাস্তা ভেবে চালানোর সময় অটোরিকশাটি খালে পড়ে যায়। সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে তিন যাত্রী উঠে আসলেও ড্রাইভার ও নারী যাত্রী খাতিজা বেগম আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাহায্যে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বায়েজিদ স্টেশন অফিসার তানভীর কাজল বলেন, টিঅ্যান্ডটি কলোনী এলাকায় সিএনজি খালে পড়ে যাওয়ার  খবর পেয়ে আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশন থেকে তিনটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। এ সময় ডুবুরিও আসে। আমরা অটোরিকশাটি তুলে আনার পর দুজনের মরদেহ পাই। তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...