বুধবার, ১০ জুন ২০২৬

নেই গাড়ি, খোলা শিল্প কারাখানা, শ্রমিকদের সড়ক অবরোধ

সড়কে নেই গণপরিবহন, অথচ খোলা পোশাক কারখানা। রাস্তায় নামলেই দুর্ভোগের শেষ নেই।চাকরি হারানোর শংকায় অনেক পোশাকশ্রমিক হেঁটে পাড়ি দিয়েছেন কিলোমিটারের দূরত্ব। আরও দূরের গন্তব্যের শ্রমিকেরা অল্প কিছু যানবাহন দেখলেই হুমড়ি খেয়ে পড়েন। কর্মস্থলে পৌঁছানোর তাড়ায় ছিল না কোনো স্বাস্থ্যবিধি।দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘন্টা। সময়মতো কাজে যোগ দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা।

বুধবার (৩০ জুন) সকাল ৮টার দিকে নগরের টাইগারপাস এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, করোনার কারণে সারাদেশে লকডাউন দেওয়া হয়েছে।বন্ধ করে দেওয়া হয়েছে সব গণপরিবহণ। কিন্তু খোলা রাখা হয়েছে পোশাক কারখানা।
প্রতিদিন কাজে যাওয়ার সময় সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। যদি যাতায়াতের ব্যবস্থা না রাখা হয়, তাহলে কেন কারখানা খোলা রাখা হয়েছে?

তারা বলেন, রিকশায় দ্বিগুণ ভাড়া দিতে হয়। তাও ঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। এই দুর্ভোগ আর সহ্য হচ্ছে না। প্রতিদিনই এমন চিত্র।এদিকে সড়ক অবরোধ করে রাখায় টাইগারপাস মোড়ে তৈরি হয় যানজট। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গণপরিবহণ না থাকায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয় পুলিশ। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...