হাটহাজারী উপজেলার মাঠ প্রশাসনে কর্মকর্তা কর্মচারীদের( গ্রেড -১১-১৬)পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবীতে কর্মবিরতি কর্মসূচি পালন করা হচ্ছে। এতে জন দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা।
আরো পড়ুন: বান্দরবানে সরকারি কর্মকর্তাদের পূর্ণ দিবস কর্ম বিরতি
আজ বৃহস্পতিবার(৩ মার্চ) বাংলাদেশ কালেক্টরেট সহঃসমিতি (বাকাসাস) হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিস ও সহঃকমিশনার(ভূমি)’র কার্যালয়ের কর্মচারীরা এ কর্মসূচী আয়োজন করেন।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনামা পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে গত মঙ্গলবার সকাল থেকে চলা এ কর্মবিরতি পালন করে আসছে।
বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক ও জেলা কমিটির সহঃ সম্পাদক নিউটন বড়ুয়া জানান,দেশের অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদোন্নতি হলেও মাঠ প্রশাসনের কর্মরত অফিস সহকারীদের চাকুরী জীবন শেষেও কোন পদোন্নতি না পেয়ে একেই পদে থেকে অবসরে যাচ্ছেন। তাই ডিজিটেল বাংলাদেশ বিনির্মাণ ও এসডিজি বাস্তবায়ন ও রুপ প্রকল্পে ২০২১ বাস্তবায়নে কর্মরত লক্ষে মাঠ প্রশাসনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সহকারীদের কাজের গতিশীল রাখতে পদোন্নতি ও পদ পরিবর্তন করার দাবী জানায়। তাই অনুযায়ী সরকারী ছুটি ও বিশেষ দিবস ব্যাতিত এই কমসূচী অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বাকাসাসের সদস্য সুমন কান্তি মোহরের, আহম্মদ ছগির,বিজয় নন্দ বড়ুয়া,আবু সায়েম,একরামুল হক সিকদার ও সাদিয়া সামাসহ কর্মকর্তাগন।
