শনিবার, ১ আগস্ট ২০২৬

রফিক আহামদের “দিনান্তের দিনলিপি” গ্রন্থের মোড়ক উন্মোচন 

আবির প্রকাশন হতে প্রকাশিত ও মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ গ্রন্থ সংকলন ‘দিনান্তের দিনলিপি’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল ২রা মার্চ বুধবার বিকাল ৪টায় নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: চিরতারুণ্যের প্রতীক : অনন্য শেখ কামাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এক আলোচনা সভায় সম্মানীত আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলো চট্টগ্রাম অফিসের বার্তা সম্পাদক কবি ও সাংবাদিক ওমর কায়সার, আবির প্রকাশনের প্রকাশক মুহম্মদ নুরুল আবসার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। অনুষ্ঠানে আবির প্রকাশনের পক্ষ হতে মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশাজীবী, সমাজসেবী, লেখক ও বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করেন মমতা’র সাধারণ সম্পাদক মনসুর মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, সমাজসেবার এক উজ্জ্বল প্রতীক আলহাজ্ব রফিক আহামদ বিভিন্ন মনীষী ও বিখ্যাত ব্যক্তিদের অমীয় বানী সমুহ সংকলনের মাধ্যমে সাহিত্যের প্রতি ও মানুষের প্রতি কল্যানময়ী মনোভাব ফুটিয়ে তুলেছেন। এটি অবশ্যই মানুষের জীবনে শান্তি ও সৌহাদ্য বর্ধনের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...