আনোয়ারা উপজেলার বাজারে অবৈধভাবে বিক্রি করার সময় অভিযান চালিয়ে ২০কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
বুধবার (২মার্চ ) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাজারে এক মাছ বিক্রেতা থেকে বিক্রির উদ্দেশ্যে আনা ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব মাছ বাজারের ইজারাদার উপস্হিতিতে স্হানীয় ০২ টি এতিমখানায় বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার জাহেদ আহমেদ, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
আনোয়ারায় চার লক্ষ টাকার অবৈধ জাল জব্দ
এই বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, জব্দ করা মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে। প্রতিবছর মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ, জাটকাসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। নিষিদ্ধ সময় বাজারে নিয়মিত অভিযান চলবে।
