শনিবার, ১ আগস্ট ২০২৬

কবিতা মানুষকে সুন্দরের পথে নিয়ে যায়:ডি‌সি মমিনুর রহমান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সৃজনশীল প্রকাশনা পরিষদ, নাগরিক সমাজের সহযোগীতায় বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বই মেলায় কবি সম্মিলন ও কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, কবিতা মানুষকে সুন্দরের পথে নিয়ে যায়। কবিতার ভিতর দিয়ে মানবজাতির বিবর্তনের ইতিহাস জানা যায়। কবিতার জন্য সবচেয়ে বড় কথা হলো কবিতাকে মানুষের হৃদয়ের কাছে নিয়ে যাওয়া, তবেই কবিতা বেঁচে থাকে।

তিনি বলেন, পাকিস্তান আমলে প্রথম আঘাত আসে আমাদের সংস্কৃতি ও ভাষার উপর, সেই ১৯৪৮সালে বাংলা ভাষার সংগ্রাম শুরু করে ১৯৫২ সালে এদেশের তরুণ ছাত্রসমাজ বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি আরও বলেন, জাতির পিতার ঐতিহাসিক ভাষণ “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” সে এক অমর কবিতা, এই কবিতাই মহান মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তিনি বলেন, কবিতা মানুষের মাঝে সংগ্রাম, ভালবাসা, স্বপ্ন, শান্তি ও কল্যাণ এবং শ্রেয়োবোধ উজ্জীবিত করে। এখানেই কবি ও কবিতার স্বার্থকতা।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চসিক প্রধান শিক্ষা কর্মকতা লুৎফুন নাহার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি অধ্যাপক ফাউজুল কবির। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বইমেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সলিম উল্লাহ বাচ্চু।

বীর মুক্তিযোদ্ধা কবি অধ্যাপক ফাউজুল কবির বলেন, বাঙ্গালির আন্দোলন সংগ্রামের শানিত হাতিয়ার হয়েছে কবিতা। দ্রোহের সঙ্গে শান্তির বারতাও বহন করে চলেছে কবিতা। কবিতাই হলো মানব জাতির ভবিষ্যতের প্রেরণা। কবিতাই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। ভাষা আন্দোলনের সংগ্রামে চট্টগ্রামের কবি মাহবুবুল আলম চৌধুরী কবিতা ‘কাঁদতে আসেনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ শীর্ষক কবিতাটি ভাষা আন্দোলনের এক অনবদ্য রচনা, যা আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে।

স্বাগত বক্তব্যে চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, আমরা বাঙালি, আমাদের চিন্তায়, চেতনায়, ভাষা, সাহিত্যে সংস্কৃতি সবসময় ঐতিহাসিকভাবে জড়িত। কবিতার মধ্য দিয়ে আমরা স্বপ্ন পূরণ করতে পারি। কবি ও কবিতার মধ্যে দিয়ে নতুন প্রজন্মর মনে প্রেরণার সঞ্চার হবে বলে প্রত্যাশা করি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোহাম্মদ মমিনুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন বইমেলা পরিষদের আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বইমেলায় আগামীকালের অনুষ্ঠানসূচি ‘নৃগোষ্ঠী উৎসব’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...