শনিবার, ১ আগস্ট ২০২৬

টেকনাফে বিপুল অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা ‘ডাকাত’ আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ থেকে বিপুল অস্ত্র-গুলিসহ ও গ্রুপের নিজস্ব পোশাকসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব।

এসময় তাদের কাছ থেকে ৮টি অস্ত্র, ১৮ রাউন্ড গুলি, পুতিয়া গ্রুপের নিজস্ব পোশাক উদ্ধার করা হয়। আটক দুইজনই রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য।

বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার।

আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মৃত জহিরের ছেলে মোহাম্মদ শফিক (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে রোহিঙ্গাদের শীর্ষ ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য বলে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, বুধবার ভোরে টেকনাফের লেদা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে পাচারকালে এসব অস্ত্রসহ দুইজন আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছে থাকা বস্তাবর্তী ৬টি একনলা বন্দুক, ১টি থ্রি কোয়াটার গান, ১টি ওয়ান শুটারগান, ১৮ রাউন্ড তাজা গুলি-কার্তুজ ও ৫ সেট পোশাক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গেল ১৯ ফেব্রুয়ারি এ গ্রুপের সদস্য খায়রুল আমিনকে আটকের পর থেকে র‍্যাব সদস্যরা তাদের নজরদারিতে রাখছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...