শনিবার, ২৭ জুন ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় সুপেয় পানি সংকট

নীরব চৌধুরী বিটন, প্রতিনিধি খাগড়াছড়ি

পানির অপর নাম জীবন। দুর্গম এলাকার পাহাড়ি মানুষরা এই জীবন রক্ষা করছে যুদ্ধ করে। রোদের তাপ বাড়ছে। বৈশ্বিক পরিবর্তন। প্রকৃতি উৎসগুলো শুকিয়ে যাচ্ছে। পানির স্তর নিছে নেমে যাওয়ায় পাহাড়ে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানি পানসহ দৈনদিন কাজে পানি পাওয়া যাচ্ছে না। শুকিয়ে যাওয়া ছড়া ঘেঁষে কুয়া তৈরি করে পানি সংগ্রহ করলেও কুয়াতে পানি পাওয়া যাচ্ছে কম। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফোঁটা ফোঁটা কুয়াতে পানি উঠছে। আরো দুর্গম এলাকায় পাহাড়ের নিচে গিয়ে মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হয়। এক জন পানি সংগ্রহ করলে কুয়াতে অর পানি পাওয়া যায় না। ফলে অন্য পানি সংগ্রহকারীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এই পানি সংগ্রহ করতে তিন চার ঘন্টার বেশি সময় লাগে। ফাল্গুন মাস থেকে পাহাড়ে পানি সংকট দেখা দিয়েছে। আর চৈত্র- বৈশাখ মাস আসলে তখন পানির জন্য হাহাকার করে পাহাড়ি মানুষরা।

দীঘিনালা উপজেলা দুর্গম সীমানাপাড়া এলাকার মানুষরা জানান, মূলত ছড়া ও কুয়ার পানির উপর নির্ভর করি। ছড়া শুকিয়ে গেছে। ছড়া ঘেঁষে কুয়া তৈরি করে পানি সংগ্রহ করছি। কুয়াতে পানি উঠছে না। নিরাপদ পানির ব্যবস্থা নেই। পানি সংকট পড়ছে। তৃনমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা বলেন, আগে ঘন বন ছিল, গাছপালা ছিল। এখন উজার হয়ে গেছে। মাটিতে তস থাকে। সূর্যের আলো যখন সরাসরি মাটিতে পড়ে তখন শুকিয়ে যায়। প্রধান কারণ বন উজার। পাহাড়ে এমন ভাবে বানিজ্যিকভাবে বিভিন্ন বাগান গড়ে উঠছে। বাগানে আগাছা নাশক স্প্রে করে। বাগান পরিস্কার হয়। চৈব-বৈচিত্র্য এটা নষ্ট হয়ে যায়। বিভিন্ন প্রজাতির উদ্ভিত মরে যায়। মাটি বেশ কয়েক ইঞ্চি পর্যন্ত পুড়ে যায়। তিনি বলেন, অপরিকল্পিত ভাবে এমন বাবে টিউবওয়েল ও ডিপ টিউবওয়েল বসাচ্ছি এবং অনবরত ভাবে পানি পড়ছে। এইগুলো হওয়ার কারণে পানির লেয়ার কমে যাচ্ছে। এই গুলোতেও আগেরমত পানি পড়ছে না। দিন দিন পানি কমে পড়ছে। লেয়ার এত কমে গেছে পানি সংকটের কারণে চাষ করা যাচ্ছে না।

আগামী ২০৫০ মধ্যে পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বড় সংকট হবে পানি। আর পানি যদি না থাকে মানুষ কি ভাবে ঠিকে থাকবে। দীঘিনালা উপজেলা থেকে ১২ কিলোমিটার দুরে সীমানাপাড়া, মিলনকার্বারীপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ছড়া শুকিয়ে গিছে। শুকিয়ে যাওয়া ছড়া ঘেঁষে কুয়া তৈরি করে পানি সংগ্রহ করেন। পানির স্তর নিচে নেমে যাওয়ায় কুয়াতে পানি উঠছে না। এক কলস পানি ভর্তি করতে দেয় ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হয়। পানি সংকটের কারণে পানি সংগ্রহ করতে হয় যুদ্ধ করে। এই পানি সংগ্রহ করতে দিনের অধেক সময় চলে যায়। দুর্গম এলাকাগুলোতে নিরাপদ পানির ব্যবস্থা নেই। দীঘিনালা উপজেলার দুর্গম সীমানাপাড়া, মিলন কাব্বারীপাড়া, মাইটিপাড়া, তৈইদুছড়া, ঝরনাপাড়া হাপিংপাড়াসহ দুর্গম পাড়াগুলোতে পানি সংকট দেখা দিয়েছে। মিলন কার্বারীপাড়ার বাসিন্দা শশাঙ্কা ত্রিপুরা বলেন, ছড়ার পানি পান করায় প্রায় সময় শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। এক কলস পানি সংগ্রহ করতে দেড় ঘন্টার বেশি সময় লাগে। মিলন কাব্বরীপাড়ার গ্রাম প্রধান নারী ( কার্বারী ) সুমনা ত্রিপুরা বলেন, দুর্গম এলাকার মানুষরা জুম চাষ ও দিনমজুরি কাজ করে সংসার চালান। গ্রামের মানুষরা মিলে গ্রামের পানির ব্যবস্থা গ্রহন করা সম্ভব নয়। কুয়া থেকে পানি, শিশু ও বৃদ্ধরা কয়েক মাইল হেটে পানি সংগ্রহ করতে হয়। এই পানি পান করে নানান রোগে আক্রান্ত হয়। দুর্গম সীমানাপাড়ার গ্রামের পাড়া প্রধান ( কার্বারী ) চয়ন ত্রিপুরা বলেন, আমাদের দুর্গম এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নেই। চৈত্র-বৈশাখ মাসে এলে পানির জন হাহাকার করতে হয়।

ছড়া ও কুয়ার পানি পান ও প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে হয়। নিরাপদ পানির ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। সরকারি-বেসরকারি কেউ আমাদের পানির ব্যবস্থা করলে উপকৃত হব। দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার ভুবন বিকাশ ত্রিপুরা বলেন, দুর্গম গ্রামে বিদ্যুৎ নেই। সোলার বসিয়ে পানি তোলা যায় কিনা পরিকল্পনা করছি। তিনি বলেন, আমাদের সব গ্রামে পানির সংকট। সরকারি বা এনজিও দুর্গম এলাকাগুলোতে পানির ব্যবস্থা করলে জনগণ উপকৃত হত। দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, দুর্গম এলাকায় পানির উৎস খোঁজে করে করা হচ্ছে। ওই সব দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভির পানি দেয় আমরাও চেষ্টা করি তাঁদের সাথে। পানি নিয়ে প্রশাসনের সাথে কথা বলেছি ওনার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, রতিচন্দ্রপাড়া, সীমানাপাড়া, মিলন কাবারীপাড়া, হাজাপাড়া, প্রশিক্ষণটিলা, হাতাছড়া, এই দুর্গম গ্রামগুলোতে দ্রুত পানির ব্যবস্থা করব। জেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে কথা বলেছি আশ্বাস দিয়েছে। খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ড. মিঠুর চাকমা বলেন, দুর্গম এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নেই। তাঁরা ঝরনা, ছড়া ও কুয়ার পানি ব্যবহার করে। পানি ফুটিয়ে পান করলে তা হলে শারীরিক কোন সমস্যা হবে না। কিন্তু সরাসরি এই পান করে ওই পানিতে ব্যাকটেরিয়া জীবানু থাকে। ফলে ডায়রিয়া, পেট ব্যাথা, বমি হতে পারে। একেই পরিবারের হতে পারে আবার পাড়ায় এই রোগ ছড়িয়ে যেতে পারে। খাগড়াছড়ি জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান বলেন, দুর্গম এলাকার যেখানে যেখানে পানি সংকট আছে সেইসব এলাকায় চিহৃত করে দ্রুত পানির ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতি শীঘ্রই কাজ শুরু হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...