সোমবার, ২৫ মে ২০২৬

কুতুবদিয়াতে এক এনজিও কর্মীর আত্মহত্যা

বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি: ককক্সবাজার জেলার কুতুবদিয়ায় রিকের ওয়ালিত ফয়সাল (২৫) নামের এক এনজিও কর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে চুয়াডাঙ্গার জেলার জীবন নগর উপজেলার উতলী, মারগুমারি এলাকার সোনা মিয়ার ছেলে৷

মঙ্গলবার (২৯ জুন) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা মেডিকেলের পশ্চিম গেইটের সামনে মো. মীর কাসেমের ভাড়া বাসায় রূপীয়া নিবাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফয়সাল রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে গত ৫ জুন কুতুবদিয়ায় যোগদান করেছে।

রুমমেট সিরাজুল মোস্তফা বলেন, প্রতিদিনের ন্যায় ৯টায় অফিসে যায়। তাকে অফিসে যাওয়ার জন্য ডাকলে যাওয়ার কথা বলে। কিন্তু সকাল ১০টায় ফয়সাল অফিসে না যাওয়াতে আবারও বাসায় এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে অফিস কর্মী সাজ্জাদকে ডাকি।

তিনি আরও জানান, রাত ১১টার দিকে বাসার বাইরে গিয়ে ফোনে কান্নাকাটি করে কথা বলছিল বলে জানান তিনি।

ফয়সালের চাচা বিপ্লব জানান, সোনা মিয়ার একমাত্র ছেলে ওয়ালিত ফয়সাল। তিনি আত্মহত্যা করার মতো কোন কারণ নেই। তবে ধারণা করা হচ্ছে তার স্ত্রীর সাথে ইদানীং মনমালিন্য হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং...

আরও পড়ুন

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে

চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায়...