রবিবার, ৩ মে ২০২৬

হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়িতে ৩৩ ইটভাটা বন্ধ

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য জেলার প্রকৃতিতে ফিরবে ভারসাম্য খাগড়াছড়িতে অবৈধভাবে গড়ে ওঠা ৩৩টি ইটভাটা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বন্ধ করে দেওয়া হয়েছে। গত পাঁচ দিনে জেলা সদরসহ অন্য আট উপজেলায় অভিযান চালিয়ে এগুলো বন্ধ করে লাল পতাকা ও বন্ধের ব্যানার ঝুলিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

আদালতের নির্দেশনা হাতে পৌঁছার পরপরই ইটভাটা বন্ধের অভিযান শুরু করা হয় এবং পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলার ৩৩টি ইটভাটা বন্ধ (সিলগালা) করে দেওয়া হয়।

এই দিকে তিন পার্বত্য চট্টগ্রামে থেকে ৬৪টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে হাইকোর্ট তিন পার্বত্য জেলা প্রশাসকের প্রতিবেদন দাখিল।

এর আগে জানুয়ারির মাঝামাঝি সময়ে পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো বন্ধে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

রিটে আবেদনে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় স্থাপিত ইটভাটাগুলো লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে। এছাড়া পাহাড় কেটে মাটি ইটভাটার কাঁচামাল হিসেবে ও বনের গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। রিটের শুনানি হয় গত ২৫ জানুয়ারি।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এইচআরপিবির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরশেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

শুনানি শেষে তিন জেলার সকল অবৈধ ইটভাটার কার্যক্রম সাত দিনের মধ্যে বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। সেই সঙ্গে তিন জেলার লাইসেন্সবিহীন সকল ইটভাটার তালিকা আগামী ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের পরিচালকসহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয়।

ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন পরিবেশ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিপরীত প্রতিক্রিয়া জানিয়েছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। এদিকে ইটের বিকল্প তৈরির বন্দোবস্ত না করে আকস্মিক এমন সিদ্ধান্ত নেওয়ায় উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় ঠিকাদাররা।

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলার উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ক্রমাগতভাবে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছিলো। ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা একটি যুগোপযোগী সিদ্ধান্ত। এতে পাহাড় তার আপন পরিবেশ ফিরে পাবে, প্রকৃতি পাবে নিজস্ব ভারসাম্য।

শহরের দয়ামোহন কাব্বারীপাড়ার বাসিন্দা সুমন চাকমা বলেন, গ্রামে ইটভাটা স্থাপন করা হয়েছে। যা পরিবেশ ও স্বাস্থ্যার জন্য ক্ষতির কর। ইটভাটায় ভোর পাঁচটা থেকে কাজ শুরু করে। ভাটার নানান মেশ্রিনের শব্দের ঘুমানো যায় না। ভাটার ধুলোবালি বাড়ির টিন দ্রæত মরিচা ধরে যায়। ধুলোর কারণে নানান রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা। ধুলোর কারণে বাগান করা যায় না। ফসলি জমিতে ভালো ফলন হয় না। বাড়ির সকল গাছ সাদা হয়ে থাকে।

সদরের অপনামাষ্টারপাড়া এলাকার এক ইটভাটার শ্রমিক মো. রফিক, মো. নজরুল ও মো. আলমগীর বলেন, ইটভাটায় কাজ করে কোন রকমে সংসার চলে। এক ভাটায় চারশ থেকে পাঁশ শ্রমিক কাজ করি। জেলার প্রতিটি ইটভাটায় এমন সংখ্যক শ্রমিক নিয়োজিত রয়েছে। হঠাৎ ইটভাটা বন্ধ করে দেওয়ায় কয়েক হাজার শ্রমিক পরিবার নিয়ে অনিশ্চতায় পড়েছি। আমাদের কথা কেউ ভাবে না।

মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার মেসার্স ইমরান এন্টারপ্রাইজ ইটভাটার মালিক এটিএম রাশেদ উদ্দিন বলেন, বেশিরভাগ ইটভাটার মালিকরাই ধার-দেনা করে এবং আগাম ইট বিক্রির টাকা দিয়ে ইটভাটা পরিচালনা করেন। আদালতের এমন নির্দেশনা মৌসুম শুরুর আগে দেওয়া হলে ব্যবসায়ীরা নিশ্চয়ই নতুন করে বিনিয়োগ করতো না। মৌসুমের মাঝামাঝি সময়ে ইটভাটা বন্ধের নির্দেশনায় বেশিরভাগ ইটভাটা মালিক ক্ষতিগ্রস্ত হবে।

জেলার ঠিকাদাররা বলেন, বিকল্প ব্যবস্থা না রেখে ইটভাটা বন্ধ করে কোনও কার্যকরী সমাধান নয়। বরং এটা আপাতভাবে আত্মঘাতীও বটে। এর ফলে পার্বত্য এই তিন জেলার যাবতীয় উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হবে।

ইটভাটার মালিকরা বলেন, আমরা কংক্রিটের বøক তৈরির ব্যাপারে ভাবছি। তবে হুট করে ইটভাটা বন্ধ করে দেওয়া কার্যত কোনও সমাধান নয়। এর জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন। না হলে এই ক্ষতি ইটভাটার মালিকরা কখনোই কাটিয়ে উঠতে পারবে না।

ইটভাটার মালিক মোঃ মোস্তাফা বলেন, এক ভাটায় অনেকের জীবন জরিয়ে আছে। লক্ষলক্ষ মানুষের আয়ের বিষয় আছে। উন্নয়নের প্রয়োজন হলে ভাটা চলবে না হলে চলবে না। সরকার যদি ইটভাটা বন্ধ করে দেয় দিক। আমরা কী খরব।

খাগড়াছড়ি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, কি ভাবে উন্নয়ন হবে, সম্ভব নয়। ইটভাটা বন্ধ করার কারণে উন্নয়নের ব্যাহত হবে। এইবাবে বন্ধ না করে ইটভাটার নিয়মনীতি আছে। ওই নিয়মনীতি ভেতর নিয়ে আসা যেত। তা হলে ভালো হত।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ইটভাটাগুলোতে নির্বিচারেই বনের কাঠ পোঁড়ানো হতো। পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনগুলো দিন দিন বৃক্ষশূন্য হয়ে পড়ছিলো। জনবল সংকট ও আঞ্চলিক প্রেক্ষাপটসহ নানা সীমাবদ্ধতায় বন বিভাগের পক্ষে চাইলেও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। ইটভাটা বন্ধে আদালতের এমন নির্দেশনা পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, একটা রিটের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের সকল ইটভাটা অবৈধ ঘোষণা করে সাত দিনের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দিবসটি...