মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই বিএনপির: ইনু 

চট্টগ্রাম নিউজ ডটকম

কুষ্টিয়ার পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন পরিদর্শন করার পর নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া এই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে তার নির্বাচনি এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, সংলাপে আসেননি, কোনো প্রস্তাব দেননি। অথচ আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন। বিএনপির এজেন্ডা সরকার উৎখাতের। সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাদের নেই।

তিনি নির্বাচন কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, মুখ আর দল দেখে নয়। সরাসরি আইন, সংবিধান দেখে আপনারা কাজ করবেন। সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

ভাঙন নিয়ে ইনু বলেন, অসময়ে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন চলছে। এই ভাঙন থামানো না গেলে দেশের উত্তর ও দক্ষিণ-বঙ্গের মধ্যে যোগাযোগের কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কটি নদীতে বিলীন হয়ে যাবে।

উল্লেখ্য, মিরপুর অঞ্চলে পদ্মায় ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে কয়েক হাজার একর ফসলি জমি ও অসংখ্য বাড়িঘর বিলীন হয়েছে। ঠেকাতে জিও-টিউব দিয়ে জরুরি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং জমি মিউটেশনের ক্ষেত্রে টিআইএন (TIN) দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন।আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...