বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চাকরি ফিরে পেতে দুদকে শরীফ উদ্দিনের আবেদন

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-সহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত হওয়া শরীফ উদ্দিন চাকরি ফিরে পেতে আবেদন করেছেন ।

আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) দুদক চেয়ারম্যান বরাবর তিনি চাররি লিখিত আবেদনটি করেন।

গত ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া ছাড়াই অনিয়মের অভিযোগে আকস্মিকভাবে চাকরিচ্যুত করে দুদক।

প্রভাবশালীদের চাপে দুদক তাকে চাকরিচ্যুত করেছে বলে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় চলে। এমনকি দুদকের চাকরি বিধিমালার যে ধারা প্রয়োগ করে শরিফকে চাকরিচ্যুত করা হয়েছে সেই ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিলের দাবি করেছেন খোদ দুদকের কর্মকর্তা-কর্মচারীরা। তারা শরীফের চাকরিচ্যুতি ও বিতর্কিত এই ধারা বাতিলের জন্য মানববন্ধনও করেছেন। পরে এক সংবাদ সম্মেলনে দুদকের পক্ষ থেকে শরীফের বিরুদ্ধে ১৩টি বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হলেও এর স্বপক্ষে কোনও প্রমাণ হাজির করতে পারেনি দুদক। শরীফ উদ্দিনও দুদকের আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রসিডিউরাল মিসটেক হতে পারে, কিন্তু চাকরি যাওয়ার মতো কোনও অন্যায় তিনি করেননি।

চাকরি ফিরে পেতে করা আবেদনে শরীফ উদ্দিন বলেন, ২০১৪ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সততা, বিশ্বস্ততা, অধ্যবসায় ও সর্বোচ্চ ন্যায়-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এই সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ দক্ষতার সঙ্গে ৭০টির বেশি গুরুত্বপূর্ণ মামলা সুপারিশ, রুজু, সিএস দাখিল করে দেশের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করেছেন। উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে অবৈধভাবে পাসপোর্ট ও এনআইডি প্রদান (২০টি মামলা), কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, পেট্রোবাংলা, বাংলাদেশ রেলওয়ের ৮৬৩ জন খালাসি নিয়োগের দুর্নীতি মামলা ও সম্পদের অনুসন্ধান, শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল করিম ও মো. আমিনের বিরুদ্ধে মামলা, স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি নিয়ে মামলা, কেজিডিসিএল এর শিল্প গ্রাহক আবুল খায়ের গ্রুপ, ক্রাউন স্টিল, বায়েজিদ স্টিলস লিমিটেড, ইউনিটেক্স স্পিনিং মিলস লিমিটেড, আর এফ বিল্ডার্সসহ বড় বড় শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু ও সুপারিশ করেছেন।

দুদকের এই সদ্য চাকরিচ্যুত কর্মকর্তা তার আবেদনে বলেন, ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে চাকরিকালীন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক সরকারি সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের দায়ে মামলা রুজু করে দুই জনকে গ্রেফতার, ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতারসহ আরও অনেক প্রশংসনীয় কাজ করেছি। এছাড়াও চট্টগ্রাম-২ এ কর্মরত থাকাকালীন তার নিকট প্রায় ৭০টি অভিযোগের অনুসন্ধান ও ৪২টি মামলার তদন্তভার ছিল। এর বাইরে প্রধান কার্যালয়ের রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট প্রদান বিষয়ক ৬টি অভিযোগের অনুসন্ধান টিমের সদস্য, মাহিনী ট্রান্সপোর্ট লিমিটেডের অভিযোগের অনুসন্ধান টিমের সদস্য, ১৫৭ জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বাঁকখালী নদী দখল, চট্টগ্রাম এলএ শাখার দুর্নীতির বিপরীতে মামলা করার সুপারিশ, মানি লন্ডারিং অনুসন্ধান, মহেশখালীর ২৭ জন ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান টিমের সদস্য হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার কথা জানান। এসব মামলা ও অনুসন্ধানে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং কতিপয় আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশ পাওয়া যায়।

এসব কাজ করতে গিয়ে তিনি নিজে ও তার পরিবার নানা হুমকির সম্মুখীন হয়েছেন জানিয়ে শরীফ উদ্দিন তার আবেদনে বলেছেন, তার ও পরিবারের আর্থিক, সামাজিক ও জানমালের নিরাপত্তার বিষয়গুলো ন্যূনতম বিবেচনায় না নিয়ে চাকরি বিধিমালার ৫৪(২) প্রয়োগ করে কোনও কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে চাকরিচ্যুত করা হয়। বিষয়টি সংবিধানের ১৩৫(২) অনুচ্ছেদে ও মৌলিক অধিকারের লঙ্ঘন জানিয়ে তিনি যৌক্তিক, আইনানুগ ও মানবিক কারণগুলো বিবেচনা করে চাকরিচ্যুত করার আদেশ পুননিরীক্ষণ করে আদেশ প্রত্যাহার ও অন্যান্য সুযোগ-সুবিধা পুনর্বহালের জন্য অনুকম্পা প্রার্থনা করেছেন চিঠিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...