শুক্রবার, ১ মে ২০২৬

ঘুম থেকে উঠেই মাথাব্যথা কেন হয়

সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎই মন-মেজাজ খারাপ হয়ে গেল। বিছানা ছাড়তেই ইচ্ছা করছে না। কপাল, চোখের ওপরের দিকে ব্যথা ব্যথা ভাব। কিংবা মাথার তালুতে মনে হচ্ছে কেউ যেন কিছু দিয়ে মারছেন।

অনেকেরই এমন সমস্যা প্রতিদিন হয়। সকালে উঠেই মাথাব্যথা হওয়ার সমস্যা প্রায় নিয়মে হয়েই গেছে। কিন্তু কেন এমন হয়? কাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিতে পারে?

মূলত ঘুমের ঘাটতির কারণেই এ ধরনের মাথাব্যথার সমস্যা বেশি হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। অনেকেই আছেন, রাতে ঠিক সময়ে শুয়ে পড়লেও ঠিকভাবে ঘুম হয় না। দিনের পর দিন এমন চলতে থাকলে সকালে উঠে মাথাব্যথায় ভোগা নিয়ম হয়ে দাঁড়ায়।

যারা উদ্বেগ কিংবা মানসিক চাপে ভোগেন, তাদের মধ্যেও দেখা যায় এই সমস্যা। কারণ, এমন মানুষের ক্ষেত্রে সব সময় নিশ্চিন্ত ঘুম হয় না। আর তার অভাবে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতিও দেখা দিতে পারে। আর তার ফলেই সকালে উঠে মাথাব্যথায় ভুগতে হয়।

ঘুম থেকে ওঠা মাত্র নিয়মিত এমন ব্যথা হতে থাকলে কী করা যেতে পারে?

অনেকেই কাজের চিন্তায় সকালে উঠেই একটি মাথাব্যথার ওষুধ খেয়ে নেন। কিন্তু এই সমস্যা যদি নিত্য দিন লেগেই থাকে তবে অত ওষুধ খাওয়া ঠিক নয়। বরং সকালে মাথাব্যথার সমস্যা কমাতে পারে ক্যাফেইন। প্রয়োজন বুঝে গরম এক কাপ কফি কিংবা চা খেলে অনেকটাই আরাম পাওয়া যেতে পারে।

সূত্র: আনন্দবাজার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...