শুক্রবার, ১ মে ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ঠাট্টা, তোপের মুখে আরশাদ!

পৃথিবীতে মানুষের সৃষ্ট সবচেয়ে ভয়ানক দুর্যোগ হলো যুদ্ধ। যুগে যুগে ক্ষমতা ও দখলের লড়াইয়ে অগণিত মানুষ প্রাণ হারিয়েছে। সেই বিভীষিকার নয়া অধ্যায় শুরু হয়েছে সম্প্রতি। যুদ্ধে লিপ্ত হয়েছে সামরিক পরাশক্তি রাশিয়া ও ইউক্রেন।

বিভিন্ন সূত্রে উঠে আসা খবরে জানা যায়, এরই মধ্যে কয়েক’শ মানুষের মৃত্যু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। সহসা এই তাণ্ডব বন্ধ না হলে আরও ভয়ানক পরিণতি দেখতে হবে বিশ্বকে। এই আশঙ্কায় পৃথিবীর সবাই চাইছে, যুদ্ধ থেম যাক। মিটে যাক দ্বন্দ্ব।

কিন্তু এই যুদ্ধ নিয়ে ঠাট্টা করলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি। তার অভিনীত ‘গোলমাল’ সিনেমার একোটি ক্লিপ মিম আকারে শেয়ার করেন টুইটারে। যেখানে তিনি ছাড়াও আছেন অজয় দেবগন, শরমান জোশি ও রিমি সেন। ক্যাপশনে আরশাদ লেখেন, “আত্মব্যাখ্যামূলক। ‘গোলমাল’ তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল।”

আরশাদের এই মিম মজার ছলে নেয়নি নেটিজেনরা। মুহূর্তেই অভিনেতাকে তুলোধুনা করে ফেল। এমন পরিস্থিতি নিয়ে ঠাট্টা করাকে ‘ঘৃণ্য ও বিরক্তিকর’ বলে অভিহিত করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘প্রত্যেকে যা চায়, তা বলার অধিকারকে আমি সম্মান করি। কিন্তু আমি বলতে চাই, আপনার সিনেমাকে গৌরবান্বিত করার সুযোগ হিসেবে যুদ্ধকে টেনে আনা উচিত নয়। এটি ঘৃণ্য এবং বেশ বিরক্তিকর।’ আরেকজন কটাক্ষ করে লিখেছেন, ‘মানুষ মারা যাচ্ছে আর আপনি হাসছেন!’

তোপের মুখে আরশাদ ওয়ারসি তার পোস্টটি ডিলিট করে দেন। তাই তার টুইটার অ্যাকাউন্টে এখন আর মিমটি দেখা যাচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...