সোমবার, ২৭ জুলাই ২০২৬

প্রেমের সম্পর্কে বাধা: কিশোরের আত্মহত্যা, কিশোরীর আত্মহত্যার চেষ্টা

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে প্রেমের সম্পর্ক বাধা দেয়ায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁছিয়ে শহিদুল ইসলাম সানি (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। অপর দিকে একই বয়সী এক কিশোরী বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করে।

আজ বৃহস্পতিবার উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অহনের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, সানির সাথে তার বাড়ির পাশে এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের বিষয়টি উভয় পরিবার মেনে না নেওয়ায় পরিবারের লোকজনের অজান্তে সানি তার বাসার সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে এবং ঐ কিশোরী বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করে।

উপস্থিত লোকজন কিশোরীকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যাকারীর লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।

থানার উপ-পরিদর্শক মোঃ বেলাল ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আত্মহত্যা কিশোরের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আত্মহত্যার প্রচেষ্টাকারী কিশোরীর অবস্হা ও আশংকা জনক বলে তিনি উল্লেখ করে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...