বুধবার, ২৯ জুলাই ২০২৬

আগামীকাল খাগড়াছড়িতে আসছে আইজিপি ড. বেনজীর আহমেদ

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি :

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ আগমনে খাগড়াছড়িতে এখন উৎসবের আমেজ। জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা, সু-শৃঙ্খল পরিবেশে আইজিপির কর্মসূচী সফল করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এরই মধ্যে। আইজিপির আগমনকে সুন্দর ও সাফল্য করতে এরই মধ্যে স্বাগত জানিয়ে ব্যানার, পেষ্টুন ছেয়ে গেছে পাহাড়ি জেলা শহর খাগড়াছড়ি।

দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শ্লোগানে পথচলা পুলিশ জনবান্ধন, জনকল্যাণমূখী কার্যক্রমকে আরো গতিশীল হচ্ছে এবং পুলিশের সকল সদস্যদের প্রতি দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে আরো এগিয়ে নিতে কাজ করছে পাশাপাশি স্বচ্ছতার সহিত জনগণকে সেবা দিতে কাজ করছে যাচ্ছে জানিয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ। তিনি জানান, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।

তিনি আরো জানান, ২৪ ফেব্রæয়ারী বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ উদ্বোধন করবেন, খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত নারী ব্যারাক ভবন, ৬তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন,নবনির্মিত মানিকছড়ি থানা ভবন, লক্ষীছড়ি থানা ভবন, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি ভবন। একই সাথে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে বৃক্ষ রোপন, মতবিনিময়, এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার ও পুলিশ কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

খাগড়াছড়ি পুলিশ সুপার জানান, জনগণের কাঙ্খিত সেবা দিতে পুলিশ প্রতিশ্রæতিবদ্ধ। জনগণের পাশে থেকে পুলিশ বাহিনীর সম্মান অক্ষুন্ন রেখে নিষ্ঠার সাথে সে কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনীর প্রাণের দাবী পুরণে অত্যাধুনিক থানা ভবন নির্মিত হয়েছে উপজেলাগুলোতে। নারী পুলিশ সদস্যদের জন্য নারী ব্যারাক নির্মানসহ উন্নয়নের ছোয়া লেগেছে। তারই ধারাবাহিকতায় ৫টি স্থাপনা উদ্বোধন করবেন আইজিপি। এরই সাথে জন আকাঙ্খা পুরণে জনবান্ধব হয়ে পুলিশী সেবা প্রদানের ক্ষেত্রে একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। সে সাথে পুলিশ সদস্যদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে বলে তিনি জানান।

একই সাথে পুলিশের ধারাবাহিক ভাবে সকল সংকট নিরসন হচ্ছে জানিয়ে বর্তমানেও মেরামত, সংস্কার, অব্যাহত আছে এবং দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশের অবস্থান সফলতার সাথে পাল্টে দিয়েছে। নবনির্মিত এসব অট্টালিকা তারই বহি:প্রকাশ বলে তিনি জানান। কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতায় দুরে এসব ব্যায়বহুল ভবন, উন্নয়ন ও অগ্রগতি পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি জানান।

অন্যদিকে খাগড়াছড়ি জেলা পুলিশের টিআই সুপ্রিয় দেব জানান, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ সড়ক পথে আসবেন তাই সড়ক পথ যাতে নিরাপদ, গমন-আগমন মশ্রিণ এবং সু-শৃঙ্খল রাখতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সব ধরবেন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং খাগড়াছড়ি পুলিশ সার্জেন্ট তরুণ দাশ, মো: ফারুকসহ দায়িত্বরতরা সর্বাত্মক ভাবে দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...