শুক্রবার, ১ মে ২০২৬

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু সাড়ে ৮ হাজার, শনাক্ত ১৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৬ লাখ ২১ হাজার ৪৮২ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার ২২৮ জনে এবং মৃত্যুর সংখ্যা ৫৯ লাখ ২৩ হাজার ৯৮৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ লাখ ৩৮ হাজার ৩৯০ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৪০৮ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ৮ কোটি ২ লাখ ৬৩ হাজার ৬৯৩ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৩ হাজার ৩০৩ জনে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৪৩১ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ৬৫২ জনের।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৮৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৫ হাজার ৫৩৪ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ শুরু করেছে বাংলাদেশ দল।আজ সোমবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...