মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হাটহাজারীতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে সোমবার একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম ও নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সোহানা বিল্লাহ, নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার খালেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী, মডেল থানার ওসি রফিকুল ইসলাম, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহম্মেদ খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরপর হাটহাজারী সাংবাদিক সমিতি, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, হাটহাজারী প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন শহীদ মিনারে।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রভাত ফেরী, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা এবং সবশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এছাড়া হাটহাজারী সাংবাদিক সমিতি তাদের অস্থায়ী কার্যালয়ে দিবসটি উপলক্ষে সংগঠনের সভাপতি বাবলু দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক আবু সাহেদ, নির্বাহী সদস্য আবুল মনসুর, মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল, মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

আরও পড়ুন

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...