বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিশ্বসভায় বাংলা ভাষার সমৃদ্ধি অর্জন ও বিকাশ সময়ের দাবী: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক :

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেনি বাঙালীকে সাহসী ও মাথানত না করার শিক্ষা দিয়েছে।

তাই বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন জাতি হিসেবে পৃথিবীতে মাথা উচুঁ করে দাঁড়ানোর শক্তি ও প্রেরণা যুগিয়ে গেছে। তিনি আরো বলেন, এই ইতিহাস ও শিক্ষাকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা সমচিন হবে না। যদি তা করি সেটা হবে আত্মঘাতি। এই দলে একসময় এই চট্টগ্রামে বঙ্গবন্ধুর পাশে এম. এ আজিজ, জহুর আহম্মেদ চৌধুরী, ইসহাক মিয়া, মানিক চৌধুরী ছাড়া আর কেউ ছিলেন না। তাঁরাই ছিলেন দুঃসময়ে দলের কান্ডারী। তাঁদেরকে এক সময় এই নগরীর পথে ঘাটে মুসলিম লীগের গুন্ডা পান্ডারা শারীরিক ভাবে নির্যাতন করেছে। তাঁদেরই প্রেত্মারা যদি দলে ঢুকে গিয়ে ফায়দা লুটে এবং বিবেধ ও বিভ্রান্তি সৃস্টি করে তা কিছুতেই মেনে নেওয়া যাবে না।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, মহান একুশের পথ ধরেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাসহ সব ধরণের বড় বড় অর্জন আমরা লাভ করতে পেরেছি। একুশ আমাদের চেতনাকে শাণিত করে বলে আমরা বার বার কঠিন দুঃসময়ে ঘুরে দাঁড়াতে পেরেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুরদর্শী ও সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব্ সভায় যে সম্মান ও মর্যাদার উচ্চতায় পৌঁছেছে তা মহান একুশের ধারাবাহিকতার অংশ।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভাষা আন্দোলনের ৭২ বছর অতিক্রান্ত হওয়ার পরও বাংলা ভাষার ধারাবাহিক সমৃদ্ধি অর্জিত হয় নি। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হলেও আমাদের নতুন প্রজন্মের একটি বৃহৎ অংশ মাতৃভাষা বিমুখ। মধ্যবিত্ত ও বিত্তবান শ্রেণীর পরিবারের অনেক সন্তানই জানেনা একুশ কি? এবং বাংলা ভাষার চর্চা ও পরিচর্যার বিষয়টি তাঁদের মাঝ থেকে লুপ্ত হয়ে গেছে। কারণ আমরা অভিভাবকরাই আমাদের সন্তানকে যদি ইংরেজী মিডিয়াম স্কুলে ভর্তি করাতে পারি সেই জন্য উদ্রগ্রীব হয়ে থাকি।

মাতৃভাষায় সাহিত্য, ইতিহাস, ঐতিহ্যের যে নির্যাসটুকু আছে তা কিছুতেই সন্তানদের আস্বাধন করতে দেই না। এই মানষিকতা কারণে বাংলাভাষার মর্যাদা ও সমৃদ্ধি অর্জন হচ্ছে বলে প্রতীয়মান। আমাদের কে একুশের চেতনায় মাতৃভাষার প্রতি প্রাণিত হয়ে বিশ্বে আমাদের ভাষার সমৃদ্ধির ভান্ডারকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। তিনি আরো বলেন, আমরা বাঙালী এই সত্যটিকে উপলব্ধি করতে না পারলে আমাদের ভাষা ও সংস্কৃতির বিকাশ হবে না। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন করে দেশপ্রেমে নিজেদেরকে উৎসর্গ করি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কোতোয়ালী থানা আওয়ামী লীগে উদ্যোগে সহ সভাপতি মশিউর রহমান রোকনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক টিম্পু বড়–য়ার সঞ্চালনায় নগরীর দারুল ফজলস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে ’৫২র ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন শেষে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব সফর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নির্বাহী সদস্য ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমেদ, মোরশেদ আক্তার চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল মনছুর, এড. রনি কুমার দে, আব্দুল মোনায়েম চৌধুরী, সাইদুল আরেফীন, এম.এ সালাম, এম. এ. আবু বক্কর বক্কু, মাষ্টার জসীম উদ্দীন, মোঃ ইউনুছ, খোকন নাথ, সাধন দাশ, এম. এ কবির প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

আরও পড়ুন

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...