বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বই মেলায় ইসলামী বই থাকবে না এটা গুজব- সি‌টি মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত বইমেলায় ইসলামী বই থাকবে না এমন গুজবের জবাবে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, যারা ইসলামী বই থাকবে না বলে গুজব ছড়াচ্ছে তারা একাত্তরের পরাজিত শক্তি মৌলবাদীদের দোসর। তারা ৭১ এ ছিল, এখনও আছে। তাদের কাজই হচ্ছে অপপ্রচার ও গুজব ছড়িয়ে বইমেলাকে বাঁধাগ্রস্ত করা।

তিনি বলেন, অমরেএকুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা। এই মেলা আমাদের আবেগ ও অনুভূতির। এই মেলাকে ঘিরে কোনো ধরণের চক্রান্ত করা হলে তা বরদাশত করা হবে না। বইমেলায় সকল ধরণের বই থাকবে। ইসলামি বইও থাকবে, তবে মৌলবাদী শক্তির কোনো বই থাকবে না।

রবিবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে চসিক আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, চসিকের পতাকা উত্তোলনসহ বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয়।

তিনি বলেন, বইমেলা হচ্ছে বাঙালীর প্রাণের উৎসব। এ উৎসব বাঙালী জাতিসত্ত্বা দাঁড় করাতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। বইমেলা শুধু বই কেনা-বেচার জায়গা নয়, বইমেলা বাঙালীর প্রাণের মেলা। মেয়র বলেন, বইয়ের বিকল্প বই, এটি এমন একটি মাধ্যম যা আমাদের মনকে বিকাশিত করে, জ্ঞান সমৃদ্ধ আর হৃদয়ের পরিতৃপ্তিকে করে পরিপূর্ণ। সভ্যতার ক্রমবিকাশে মানুষের চিন্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম বই যা আলোকিত মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম অনুসঙ্গ।

একুশে ফেব্রুয়ারী স্মরণে মেয়র বলেন, ৫২র ভাষা আন্দোলনের প্রেক্ষাপট অত্যন্ত বিরাট। এর ধারাবাহিকতায় ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালীর নিরঙ্কুশ বিজয়, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণ অভ্যুথান, ৭০’র নির্বাচনে অভূতপূর্ব বিজয় এবং সর্বশেষ ৭১’রে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। ভাষা আন্দোলনকে পুঁজি করে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশের স্বীকৃতি লাভ করার ইতিহাস পৃথিবীতে বিরল। এইসব প্রেক্ষাপটের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জন্য ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধু একই সূত্রে গাথা এক অবিচ্ছেদ্য ইতিহাস।
একুশে ফেব্রুয়ারী স্মরণে মেয়র বলেন, ৫২র ভাষা আন্দোলনের প্রেক্ষাপট অত্যন্ত বিরাট। এর ধারাবাহিকতায় ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালীর নিরঙ্কুশ বিজয়, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণ অভ্যুথান, ৭০’র নির্বাচনে অভূতপূর্ব বিজয় এবং সর্বশেষ ৭১’রে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। ভাষা আন্দোলনকে পুঁজি করে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশের স্বীকৃতি লাভ করার ইতিহাস পৃথিবীতে বিরল। এইসব প্রেক্ষাপটের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জন্য ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধু একই সূত্রে গাথা এক অবিচ্ছেদ্য ইতিহাস।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর ডা. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। এতে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা ট্রাষ্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা ও সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, র্দুবার বাংলার নির্বাহী সম্পাদক অধ্যাপক মাসুম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, নাজমুল হক ডিউক, মো. মোর্শেদ আলী, মো. সলিম উল্লাহ বাচ্চু, মো. জাবেদ, গোলাম মো. জোবায়ের, গাজী মো. শফিউল আজিম, আতাউল্লাহ চৌধুরী, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, মো. ইসমাইল, মো. ইলিয়াছ, মো. নুরুল আমিন, মো. আব্দুল মান্নান, ছালেহ আহম্মদ চৌধুরী, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, নুরুল আলম, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর তছলিমা বেগম নুরজাহান, আঞ্জুমান আরা, শাহীন আকতার রোজী, হুরে আরা বেগম, নিলু নাগ, রুমকী সেনগুপ্ত, জাহেদা বেগম পপি, ফেরদৌসি আকবর, লুৎফুন্নেচ্ছা দোভাষ বেবী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সৃজনশীল প্রকাশনা পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস।

১৯দিন ব্যাপি এই মেলায় থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, পেশাজীবী সমাবেশ, ছড়া উৎসব, চাঁটগা উৎসব, মরমী উৎসব, কবিতা উৎসব, নৃগোষ্ঠী উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বির্তক প্রতিযোগিতা এসব বর্ণিল আয়োজনে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের খ্যাতিমান শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবি, মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে দুর্বার বাংলা সাপ্তাহিকের মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন চসিক মাদ্রাসা পরিদর্শক মওলানা হারুনুর রশীদ চৌধুরী। আলোচনা সভা শেষে মেলা পরিষদের আয়োজনে বণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে...

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১...

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর...

আরও পড়ুন

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবন্ত বাল্কহেড থেকে ৪ জনকে জীবিত উদ্ধার

কোস্ট গার্ডের যৌথ উদ্ধার অভিযানে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের সন্নিকটে সমুদ্রে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।বুধবার (২২ জুলাই) রাতে...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ৯ আগস্ট চট্টগ্রামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষা মন্ত্রনালয় দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । যা আগামী ৯ আগস্ট সারা দেশে একযোগে শুরু হবে। চট্টগ্রাম...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

মাদকের মহামারী থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে: সিএমপি কমিশনার

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও সামাজিক-সাংস্কৃতিক আজ ২২...