মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাঙালি জাতির প্রেরণার প্রতীক একুশে ফেব্রুয়ারি

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আজ ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভার আয়োজন করেছে।

আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, দ্বিজাতীতত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানের জন্ম হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভৌগলিক, সাংস্কৃতিক ও ভাষাগত পার্থক্যকে আমলে না নিয়ে এভাবে দেশ বিভাজন যে সঠিক ছিলনা তা পরবর্তীতে প্রমাণ হয়েছে। ১৯৫২ এর ফেব্রুয়ারিতে এক অসাধারণ আন্দোলনের মধ্যদিয়ে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। সে সময় সারা পাকিস্তানে মাত্র সাত শতাংশ মানুষ উর্দুতে কথা বলত। পাকগোষ্ঠী এই সাত শতাংশ উর্দু ভাষীর ভাষাকে পঞ্চান্ন শতাংশ বাংলা ভাষীদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। বাঙালিদের ভাষা সংস্কৃতির উপর ওদের আক্রমন ছিল আমাদের জাতিসত্বাকে বিনষ্ট করে আমাদের দাবিয়ে রাখার অপচেষ্টা। জন আকাঙ্খা উপেক্ষ্যা করে সংখ্যাগরিষ্ট বাংলাভাষী সাধারণ জনগণের উপর উর্দু ভাষাকে জোর করে চাপিয়ে দেবার প্রচেষ্ঠাকে প্রতিহত করার মধ্য দিয়ে বাঙালি জাতিয়তাবাদের উন্মেষ ঘটেছিল সেদিন। যার পথ ধরে ৭১ অবধি ধারাবাহিক সংগ্রাম পরিচালিত হয়েছে। দেশের সকল আন্দোলন-সংগ্রামে ৫২’র ২১ ছিল প্রেরণার উৎস। বাঙালির প্রতিটি সৃষ্টিশীল কর্মযজ্ঞে একুশের প্রজল্লিত শিখা আমাদের মানষপটকে আলোকিত করে যাবে।

আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বাঙালি জাতির প্রেরণার প্রতীক একুশে ফেব্রুয়ারি। স্বাধীনতা সংগ্রামের শুরুটা হয়েছিল মূলত একুশে ফেব্রুয়ারি। এরই ধারাবাহিকতায় আমরা নিজস্ব মাতৃভাষা পেয়েছি, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। তিনি বলেন, বাংলা আমাদের মাতৃভাষা, এ ভাষার জন্য জীবন দিয়েছে অনেকেই। শেখ হাসিনা সরকার বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদায় উন্নীত করেছে। আজ আমরা স্মরণ করি ভাষা আন্দোলনের সব শহীদকে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি আবু সাইদ, সহ-সভাপতি এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বন বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হক, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, তথ্য গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, আওয়ামী লীগ কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য জাহেদুর রহমান সোহেল, মহিলা নেত্রী জান্নাত আরা মঞ্জু, খালেদা আক্তার চৌধুরী, জীবন আরা বেগম, জগদা চৌধুরী সুপ্রিয়া, কৃষ্ণা রানী দাশ, নুরী মন, আয়েশা সিদ্দিকা রুমি, যুবনেতা শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাশেদুল আরেফিন জিসান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...