শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরে মহোৎসব ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু

প্রতি বছরের ন্যায় এবার ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়ায় শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে ৩ দিন ব্যাপী বার্ষিক মহোৎসব আগামী ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ঠাকুরবাড়ী অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি ইংরেজি শনিবার দিবাগত ভোর রাতে বার্ষিক মহোৎসবের সমাপ্তি ঘটবে। এ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে রয়েছে-শ্রীমদ্ভগবত গীতা পাঠ, চন্ডী পাঠ, শ্রীশ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও দুপুর-রাতে প্রসাদ বিতরন।

অনুষ্ঠানের প্রথম দিন ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ। রাত ৮টায় স্থানীয় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ অনুষ্ঠান ও রাত ৯টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস। এছাড়া প্রতিদিন নামসুধা বিতরণে থাকবেন-শ্রী গুরু সংঘ (চট্টগ্রাম), ভক্ত প্রহ্লাদ সম্প্রদায় (ব্রাহ্মণবাড়ীয়া), আদি গীতাঞ্জলি সম্প্রদায় (মাদারীপুর), পূর্ণিমা সখী সম্প্রদায় (মাদারীপুর) ও গৌর গোবিন্দ সম্প্রদায় (কুমিল্লা)। তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরের বার্ষিক মহোৎসবে ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে অংশগ্রহনের জন্য ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষ আহত ৫

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে আরাকান সড়কের শাকপুরা চৌমুহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।আহতরা হলেন, হোরারবাগ এলাকার...

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...