রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

কচুর ভেতর ৫৬ লাখ টাকার ইয়াবা:আটক ৩ বোন

কচুর ভেতর ৫৬ লাখ টাকার ইয়াবা পাচার করার সময় তিন বোন‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব-৭।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার এ তথ্য জানান।

আটককৃত তিন বোন হ‌লেন,ফাতেমা বেগম প্রকাশ আনোয়ারা (৪০), হালিমা বেগম (৩২) ও আসমাউল হুসনা (২৬)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে সিএনজি অটোরিকশা যোগে মাদকের একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারী এলাকায় চেক পোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করার একপর্যায়ে একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে তিন জন মহিলা সু-কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতদের সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতরে কচুর ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃতরা সবাই আপন বোন।

তারা আট বোন এবং সবাই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ফাতেমা অবৈধ মাদক ব্যবসা ও পাচারের পারিবারিক ব্যবসার মূল হোতা।

মো. নূরুল আবছার আরও জানান, মাদক বহনে অত্যন্ত দক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট এড়াতে একটি অন্য পথ অনুসরণ করে। প্রথমে তারা সবজির উপরের অংশ (কচুরমুখী) কেটে ভেতরে খালি করে ইয়াবা লুকিয়ে রাখে, তারপর পলিথিনের ব্যাগে মুড়িয়ে ইয়াবা রাখে। তারপর টমেটো এবং অন্যান্য শাকসবজি নিয়ে যায়। তারা চকরিয়া পর্যন্ত আসে তারপর পুলিশ ও অন্যান্য চেকপোস্ট এড়াতে ফাঁসিয়াখালী-লামা-আলীকদম-বিলছড়ি-লোহাগাড়া পথ অনুসরণ করে। পরে তারা সবাই সাতকানিয়ার কেরানিহাটে এসে সেখান থেকে দুই দলে বিভক্ত হয়ে যায়। একটি দল নিয়মিত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অনুসরণ করে এবং অন্যটি কেরানিহাট-বান্দরবান-চন্দ্রঘোনা-রাঙ্গুনিয়া রুট অনুসরণ করে। হাটহাজারী পর্যন্ত কোনো শনাক্ত বা চেক ছাড়াই পৌঁছায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলা হতে ইয়াবা ট্যাবলেট স্বল্পমূল্যে ক্রয় করে পরবর্তীতে তা বেশি মুনাফা লাভের আশায় চট্টগ্রাম, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। আটকৃতরা ইয়াবা পাচারে সবসময়ই নিত্যনতুন কৌশল অবলম্বন করে ইয়াবা পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী স্কুলের শিশুশিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠেন...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...